Mary Kom Clarifies: ভুল খবর, মেরি কম অবসর নিচ্ছেন না

ভারতের তারকা বক্সিং খেলোয়াড় মেরি কম (Mary Kom) গতকাল ২৪ জানুয়ারি রাতে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন বলে খবর রটেছিল। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ বা মহিলা ...

By Rana Das

Published:

Follow Us
Mary Kom Clarifies

ভারতের তারকা বক্সিং খেলোয়াড় মেরি কম (Mary Kom) গতকাল ২৪ জানুয়ারি রাতে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন বলে খবর রটেছিল। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ বা মহিলা অ্যাথলিট ৪০ বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। মেরি কমের বয়স হয়েছে ৪১ বছর।

কিন্তু এখন মেরি কম জানিয়ে দিয়েছেন যে তিনি অবসর ঘোষণা করেননি। নিজের অবসর নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। মেরি কম বলেন, ‘আমি অবসর নিইনি। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যখনই আমি আমার অবসরের ঘোষণা করবো, মিডিয়ার সামনে এসেই করবো। কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি যেখানে বলা হয়েছে যে আমি অবসর ঘোষণা করেছি এবং এটি সত্য নয়।’

   

মেরি আরও বলেছেন, ‘আমি ২৪ জানুয়ারী ২০২৪ এ ডিব্রুগড়ে একটি স্কুল প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। সেখানে আমি বাচ্চাদের অনুপ্রাণিত করছিলাম বলেছিলাম যে আমার এখনও খেলাধুলায় খেতাব অর্জনের ক্ষুধা রয়েছে। তবে অলিম্পিকে বয়সের সীমা আমাকে অংশ নিতে দেয় না। খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি এখনও আমার ফিটনেসের দিকে মনোনিবেশ করছি এবং যখনই আমি অবসর ঘোষণা করব তখনই আমি সবাইকে জানাব।’

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google