Rupam-Arijit: অরিজিতে অভিমানী রুপম! কেন?

Rupam-Arijit: ‘নমস্কার, আমি রূপম এবং আমার পাশে অরিজিৎ। এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিৎ-এর কনসার্টে অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গিয়েছিল। যেটা কোনও প্ল্যানের মধ্যে ছিল না। কিন্তু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rupam-Arijit

Rupam-Arijit: ‘নমস্কার, আমি রূপম এবং আমার পাশে অরিজিৎ। এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিৎ-এর কনসার্টে অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গিয়েছিল। যেটা কোনও প্ল্যানের মধ্যে ছিল না। কিন্তু আজকে আমাদের দুজনের পাশাপাশি এখানে দাঁড়িয়ে থাকার পিছনে আছে একটা বড় প্ল্যানিং। অনেকদিন ধরে আমাদের কথা ছিল যে, আমরা একসঙ্গে পাশাপাশি দাঁড়াব। এবং শেষপর্যন্ত হয়তো একসঙ্গে কাজটাও করব।’ অরিজিতের সঙ্গে কাজ করা নিয়ে একসময় ভিডিও শেয়ার করে এমনটাই জানিয়েছিলেন রুপম। কিন্তু সে কাজ আর এগোয়নি কোনো কারণে।

এতদিন পর আবারও অকপট রুপম ইসলাম। অভিমানী সুরে বললেন, ‘অরিজিৎ অত্যন্ত ব্যস্ত মানুষ। ওঁর সঙ্গে কাজের যে প্রকল্পটা আমি ঘোষণা করেছিলাম, বা আমরা দুজন মিলে ঘোষণা করেছিলাম… আমি কিন্তু যে কাজগুলো নিয়ে ওর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম তা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে অপেক্ষা করছি। ও তো খুব ব্যস্ত। একজন আন্তর্জাতিক শিল্পী। ও যবে এই কাজে মন দিতে পারবে, তবেই হবে।’

   

অরিজিতের সঙ্গে নতুন গান না গাইতে পারে নিয়ে রুপম এদিন রুপম আরও জানান যে, ‘ এটা তো কোনও ফিল্মের কাজ নয়। এর পিছনে কোনও প্রযোজক নেই। এটা সম্পূর্ণ ওর আর আমার ইচ্ছের ব্যাপার। কিন্তু ও এত সিনেমার কাজে জড়িত আছে, যে মনে হয় না হুট করে সময় দেবে বলে বা সময় দিতে পারবে বলে। এটা যদি কোনও সিনেমার কাজ হত, তাহলে হয়তো ও সময় দিতে পারত। কারণ সেখানে সময়ের ব্যাপার থাকে। প্রযোজক চাপ দেয়, ১০ দিনের মধ্যে করতে হবে। এখানে সেরকম কোনও চাপ দিচ্ছি না। ও যবে ভালোবেসে করবে, তবেই হবে। আমি তৈরি। ও এলেই হবে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google