IND vs AFG: রোহিত-রিংকুর নামে তিনটে বিশ্বরেকর্ড

ভারত ও আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও ভারত জিতেছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ইনিংস মুখ থুবড়ে পড়ে। পঞ্চম ওভার পর্যন্ত ...

By Rana Das

Published:

Follow Us
Rohit Sharma and Rinku Singh

ভারত ও আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও ভারত জিতেছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ইনিংস মুখ থুবড়ে পড়ে। পঞ্চম ওভার পর্যন্ত ২২ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর ক্রিজে হাজির হন রোহিত শর্মা ও রিঙ্কু সিং জুটি। এরপর দুজনেই আফগানিস্তানকে এতটাই বিধ্বস্ত করেন যে, শেষ বল পর্যন্ত ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২১২ রান। দুজনে অপরাজিত ১৯০ রান যোগ করে তিনটি বড় বিশ্বরেকর্ড গড়েন।

১) ভারতের হয়ে সবচেয়ে বড় টি-টোয়েন্টি জুটি
১৯০ অপরাজিত – রোহিত শর্মা, রিঙ্কু সিং (আফগানিস্তানের বিপক্ষে, ২০২৪)
১৭৬- সঞ্জু স্যামসন, দীপক হুডা (আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২২)
১৬৫- রোহিত শর্মা, লোকেশ রাহুল (শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৭)
১৬৫- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০২৩)

   

২) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বাধিক রান
যুবরাজ সিং- ৩৬ রান, প্রতিপক্ষ ইংল্যান্ড (স্টুয়ার্ট ব্রড, ২০০৭)
কাইরন পোলার্ড- ৩৬ রান, বনাম শ্রীলঙ্কা (আকিলা ধনঞ্জয়া, ২০২১)
রোহিত শর্মা, রিঙ্কু সিং- ৩৬ রান, বনাম আফগানিস্তান (করিম জানাত, ২০২৪)

৩) টি-টোয়েন্টিতে পঞ্চম কিংবা তার উইকেটের নিচে সবচেয়ে বড় জুটি
রিঙ্কু সিং ও রোহিত শর্মার এই পার্টনারশিপ টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে পঞ্চম বা উইকেটের নিচে সবচেয়ে বড় জুটি। এর আগে ২০২৩ সালে হংকংয়ের বিপক্ষে ১৪৫ রানের জুটি গড়েছিলেন নেপালের দিপেন্দ্র আয়ার ও কুশল মাল্লা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google