ভাইরাল ভিডিও-র সূত্র ধরে উদ্ধার তাজা বোমা, গ্রেফতার তৃণমূল কর্মী

তারকেশ্বর: লোকসভা নির্বাচনের আগে ফের কাঠগড়ায় তৃণমূল৷ গ্রেফতার এক তৃণমূল কর্মী৷ ফাঁস হল ওই কর্মীর ভিডিও কল রেকর্ডিং৷ উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা৷ ঘটনাটি ঘটেছে হুগলির নাইটা মাল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তারকেশ্বর: লোকসভা নির্বাচনের আগে ফের কাঠগড়ায় তৃণমূল৷ গ্রেফতার এক তৃণমূল কর্মী৷ ফাঁস হল ওই কর্মীর ভিডিও কল রেকর্ডিং৷ উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা৷ ঘটনাটি ঘটেছে হুগলির নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা এলাকায়৷ ঘটনায় বেজায় অস্ত্বস্তিতে পড়েছে এরাজ্যে শাসকদল৷ কটাক্ষের সুর বিরোধী দল বিজেপির নেতা-কর্মীদের৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ শামিম৷ চাঁপাডাঙা এলাকার বাসিন্দা৷ সোমবার রাতে হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো কলের রেকর্ডিং ভাইরাল হয়৷ ওই ভিডিয়োতে দেখা যায়, শামিম এলাকার তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে কথা বলছিলেন৷ ওই কলে তাকে তাঁরই কোনও এক আত্মীয়কে বলতে শোনা যায় বোমা মজুদ থাকার কথা৷ শুধু তাই নয় আগ্নেয়াস্ত্র আছে বলেও শোনা যায় ওই ভিডিও কলে৷ যদিও এই ভিডিও কলের সত্যতা যাচাই করেনি Kolkata24x7.

   

ভিডিও কলের রেকর্ডিংটা ভাইরাল হতেই নজরে আসে পুলিশের৷ তদন্তে নামে পুলিশ৷ অবশেষে মঙ্গলবার শেখ শামিমকে গ্রেফতার করে৷ এরপরই পিয়াসারা এলাকায় মজুত থাকা বোমার সন্ধান পায় পুলিশ৷ মোট ১২টি বোমা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ উদ্ধার হওয়া বোমাগুলি সময় মতো নিষ্ক্রিয় করা হয়েছে৷ সেই সঙ্গে পুলিশ জানিয়েছে তল্লাশি জারি থাকবে৷

বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে এলাকা অশান্ত করতেই বোমা মজুদ করে রাখা হয়েছিল৷ তল্লাশি জারি রাখলে আরও তাজা বোমা উদ্ধার করতে পারবে পুলিশ৷ সেই সঙ্গে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বিজেপি৷ পাশাপাশি এই ঘটনায় আরও কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছে৷

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google