KIBF: এই প্রথম বই মেলা প্রাঙ্গনে লাগানো হবে প্রচুর গাছ

৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা (Kolkata International Book Fair 2024) শুরু হবে আগামী ১৮ জানুয়ারি বিকেল থেকে। তার আগে আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে গিল্ডের সভাপতি ত্রিদিব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Book Fair

৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা (Kolkata International Book Fair 2024) শুরু হবে আগামী ১৮ জানুয়ারি বিকেল থেকে। তার আগে আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে এবার প্রথম বই মেলায় বৃক্ষ রোপন করা হবে। তিনি বলেন, “বই প্রকাশক হিসেবে বই প্রকাশের ক্ষেত্রে আমাদের প্রচুর কাগজের প্রয়োজন হয়। তাই এবার প্রথম বই মেলা প্রাঙ্গনে একদিন বৃক্ষ রোপন কর্মসূচি রাখা হয়েছে। যা এবারই প্রথম।’

গিল্ডের সভাপতি আরও বলেন, “সিসিটিভির ক্যামেরা থাকবে ২০০ এর বেশি। দমকল বিভাগের তরফ থেকে ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত পুলিশ থাকবে, যেহেতু এই মেলার উদ্যোক্তা রাজ্য সরকারের। তাই তাদের তরফে সমস্ত ব্যবস্থা থাকছে। পার্কিং নিয়ে আলোচনা হয়েছে। সরকার থেকে কেএমডিএ, নগরোন্নয়ন দফতরের মতও সংলগ্ন সরকারি দফতরকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে ছুটির দিনে পার্কিং দেওয়ার জন্য। অবশ্য এই জায়গাগুলো ছুটির দিন। আবেদন করবো সল্ট লেকের বাসিন্দারা হেঁটে বা অটো টোটোতে যদি আসেন মেলাতে।“

   

গিন্ডের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর দে বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের বই মেলা প্রাঙ্গন দিয়েছেন। এখানেই বই মেলা হবে। আমরা লক্ষ্য নিয়েছি উদ্বোধনের দিন থেকেই যেন প্রতিটি দোকানে বই থাকে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন, ব্রিটিশ উপ রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি। মেলার জন্য পরিবহণ দফতরের বিশেষ ব্যবস্থা করা থাকছে। মেট্রো চলবে। দুটো মেট্রো পরিষেবার মাঝের সময় সীমা কমিয়ে আনা হবে। মেলায় শিশু দিবস, বরিষ্ট নাগরিক দিবস পালন হবে। পালন হবে থিম কান্ট্রি দিবস।“

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google