ED Raid: তল্লাশি শেষে সুজিতের বাড়ি ছাড়ল ইডি

শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং তৃণমূলের আরও এক নেতার বাড়িতে এক যোগে ইডি’র তল্লাশি অভিযান চলছে। সাড়ে ১০ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ED officials leave Sujit Bose house in Sreebhumi

শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং তৃণমূলের আরও এক নেতার বাড়িতে এক যোগে ইডি’র তল্লাশি অভিযান চলছে। সাড়ে ১০ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর বিকেলের দিকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়ি ছাড়ল ইডি। জানা যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটার পরে মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরোন ইডির অফিসাররা। অপর দিকে, ১২ ঘণ্টা অভিযানের পর সন্ধ্যা ৬:২০ নাগাদ বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকেও বেরিয়ে যায় ইডি। কিছু জিনিস বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার ভোরে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সকাল ৭ টা নাগাদমন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দু’টি বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

   

সকাল থেকে ইডির অভিযান চলার পর দুপুর হতেই তাপস রায়ের বাড়িতে প্রিন্টার ও স্ক্যানার নিয়ে আসে ইডি। পাশাপাশি মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও একটি ব্য়াগে করে প্রিন্টার, স্ক্যানার নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকলমন্ত্রী সুজিত বসু।

অপর দিকে, সকালেই তৃণমূল বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি। তাপস রায়ের 105, বিবি গাঙ্গুলী স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছে ইডি। তাপস রায়ের বাড়ির অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হয়। তাঁর অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি।

মন্ত্রী-বিধায়কের বাড়িতে ইডির অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ব্যাগ গোছানো শুরু করুন। সঙ্গে শীতের জিনিসও নেবেন।” অপর দিকে, ইডি হানা নিয়ে তৃণমূলের পক্ষে দলের মুখপাত্র শশী পাঁজা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা।‘ 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google