Sara Tendulkar: শচীন কন্যার উপর রেগে আগুন জাহ্নবী কাপুর!

Sara Tendulkar: দীর্ঘদিন হল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর শিখর পাহাড়িয়ার সঙ্গে ডেট করছেন। ঈশ্বরের আশীর্বাদ চাইতে কয়েকদিন আগেই পুজো দিতে গিয়েছিলেন দুজনে। আর পুজো দিয়ে ফিরতে না ফিরতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sara Tendulkar

Sara Tendulkar: দীর্ঘদিন হল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর শিখর পাহাড়িয়ার সঙ্গে ডেট করছেন। ঈশ্বরের আশীর্বাদ চাইতে কয়েকদিন আগেই পুজো দিতে গিয়েছিলেন দুজনে। আর পুজো দিয়ে ফিরতে না ফিরতে ঘটে গেল অন্য কান্ড। শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে পার্টি করতে চলে গেলেন শিখর। আর তাতেই শচীন কন্যার উপর রেগে আগুন জাহ্নবী কাপুর। রেগেমেগে এমন একটি কাজ করে বসলেন তিনি। জানলে অবাক হবেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সারা এবং শিখরকে একসঙ্গে পার্টির করতে দেখা গিয়েছিল। একসঙ্গে গাড়িতে বসেই ফিরেছিলেন পার্টি সেরে। সারা পিছনে বসে ছিলেন। আর সামনে বসেছিলেন শিখর। তাঁদের দুজনকে একসঙ্গে দেখেই অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে তাহলে কি জাহ্নবী এবং শিখর এখন আর একসঙ্গে নেই। তবে ফ্যানেরা বলছেন যে সারা ও শিখর দুজনেই হয়তো খুব ভালো বন্ধু এবং শুধু পার্টি করছেন মাত্র।

   

এদিকে জল্পনা বলছে, এই পার্টি নাইটের পরেই জাহ্নবী সারাকে নাকি সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। যদিও ধড়ক নায়িকার সোশ্যাল মিডিয়া ফলোয়িংয়ে আদৌ সারা ছিলেন কিনা। তা নিয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে করণ জোহরের কফি উইথ করণ শোতে এসে জাহ্নবী শিখরের সঙ্গে নিজের প্রেমের কথা জানিয়েছেন। তিনি এদিন বলেছিলেন, বোন খুশি কাপুর এবং বাবা বনি কাউরের সঙ্গেও শিখরের বন্ধন খুব মজবুত। নায়িকার কথায়, “শিখর শুধু আমার জন্যই নয়, খুশি, পাপা এমনকি পরিবারের সবার জন্যই আছে। সে শুধু নিজের কথা না ভেবে সবার জন্য এগিয়ে থাকে।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google