জুয়োর বাজি বিজ্ঞাপনে জড়িয়ে জয়া আহসান, নুসরাত, অপু বিপাকে

বাংলাদেশের আলোচিত তিন নায়িকা জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার নাম জড়িয়েছে অনলাইনে জুয়োর ওয়েবসাইটের সঙ্গে। দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে তাদের। এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bangladesh actresses

বাংলাদেশের আলোচিত তিন নায়িকা জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার নাম জড়িয়েছে অনলাইনে জুয়োর ওয়েবসাইটের সঙ্গে। দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে তাদের। এই তিন নায়িকা পশ্চিমবঙ্গে তথা টলিউডেও বিশেষ পরিচিত।

আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই জুয়োর বিজ্ঞাপনে দেখা মিলেছে এই নায়িকাদের এদের মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও, অপু বিশ্বাস কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে। বিতর্কে জড়িয়ে তাদের দাবি,না জেনেই তারা বিজ্ঞাপনের কাজ করেছেন।

   

উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো। ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে। এতে তিনি নিজেই দর্শকদের জুয়োর বাজি খেলার কথা বলছেন। ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রমোট করেছেন।

ফারিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভারতীয় আইন এই বিষয়ে বেশ কড়া। সম্প্রতি বলিউড-টলিউডের একাধিক তারকারও নাম জড়িয়েছে অনলাইন বেটিং সাইটের সঙ্গে। কয়েক মাস আগে একটি অনলাইন বেটিং অ্যাপের তছরুপ-কাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি) রণবীর কাপুরকে তলব করেছিল। এ ছাড়া বেটিং অ্যাপের প্রচারে নেমে শিরোনাম হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। 

এদিকে, গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার ওপর বিজ্ঞাপন/প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে।  

ভারতেও জুয়োর বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, এমনটা জানালে ফারিয়া বলেন, ‘আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই।’

বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তার একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। এঅ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়ো। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?’ ভিডিওটিতে একজন শুভেচ্ছাদূত হিসেবে অপু বক্তব্য রাখেন।

এর আগে একটি বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার শাকিব আল হাসানের সংযোগ বিষয়টি সামনে এসেছিল। যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেট। তিনি এখন সাংসদ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google