T20 World Cup 2024 : নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ, ৪ গ্রুপে ২০ দল, প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) নবম আসর। এবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ জুন ...

By Rana Das

Published:

Follow Us
T20 World Cup 2024

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) নবম আসর। এবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। আগামী ৫ জুন থেকে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টের গ্রুপ বিবরণ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ২০টি দলকে পাঁচটি করে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি সব সময়ই আইসিসি ইভেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ। আগামী ৯ জুন নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার ম্যাচটি। ক্রিকেট মাঠে এটাই হতে পারে এ বছরের সবচেয়ে বড় লড়াই। এ ছাড়া গ্রুপ পর্বে পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

   

কবে কবে রয়েছে টিম ইন্ডিয়ার ম্যাচ?
৫ জুন – ভারত বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক
৯ জুন – ভারত বনাম পাকিস্তান (নিউইয়র্ক)
১২ জুন – ভারত বনাম যুক্তরাষ্ট্র
১৫ জুন – ভারত বনাম কানাডা (ফ্লোরিডা)

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সকল গ্রুপ:
‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
গ্রুপ সি: নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, পিএনজি।
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নেপাল।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google