Attack On ED: সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে ইডি ও রক্ষীরা মার খেলেন

আক্রান্ত ইডি! মার খেলেন রক্ষীরাও (Attack On ED)। অভিযোগ হামলা করেছে তৃণমূল সমর্থকরা। রেশন দুর্নীতির তদন্তে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Attack On ED

আক্রান্ত ইডি! মার খেলেন রক্ষীরাও (Attack On ED)। অভিযোগ হামলা করেছে তৃণমূল সমর্থকরা। রেশন দুর্নীতির তদন্তে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।

শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ, ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। ইডির আধিকারিকদের মারধর শুরু করতে শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি।

   

আধিকারিকদের মারধর শুরু করতে শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যম

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google