Liquor sale: ইংরেজি নববর্ষে বিদেশি মদ বিক্রি পুজোর রেকর্ড ভাঙল

কলকাতা: কোনো পুজো বা ইংরেজি বর্ষ বরণের পার্টি৷ মদ ছাড়া অনুষ্ঠানগুলিতে সুরাপ্রেমীরা অচল৷ সেই সঙ্গে শীত পড়তেই বিক্রি বেড়ে যায় মদের৷ তবে এবার দেশি মদ বিক্রিকে পিছনে ফেলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: কোনো পুজো বা ইংরেজি বর্ষ বরণের পার্টি৷ মদ ছাড়া অনুষ্ঠানগুলিতে সুরাপ্রেমীরা অচল৷ সেই সঙ্গে শীত পড়তেই বিক্রি বেড়ে যায় মদের৷ তবে এবার দেশি মদ বিক্রিকে পিছনে ফেলে দিয়েছে বিদেশি মদ৷ গোটা ডিসেম্বর মাসে মদ বিক্রি রেকর্ড গড়েছে৷ যা সর্বকালীন রেকর্ড৷

২ হাজার ১০০ কোটি টাকা রাজ্য আয় করল শুধু মদ বিক্রি করে৷ চলতি অর্থ বছরে মদ থেকে আয় ২২ হাজার কোটি ছাড়াবে বলে অনুমান৷ আবগারি দফতরের আশা মার্চ মাসের মধ্যেই বিক্রির পরিমাণ ২২ হাজার কোটি ছাড়াবে৷ তবে বাংলা মদের বিক্রি অনেকটাই কমে যাচ্ছে৷ তার জায়গা নিচ্ছে বিদেশি মদ৷

   

আবগারি দফতর সূত্রে জানা যায়, ২০২৩ সালে দুর্গাপুজোর ৫ দিন ও কালীপুজোর তিনদিন এই আট দিনে মদ থেকে আয় হয়েছিল রাজ্য ১ হাজার কোটি টাকা৷ সেই রেকর্ড ভেঙে দিল ইংরেজি নববর্ষ৷ ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্যন্ত মদ বিক্রি হল প্রায় ৭৫০ কোটি টাকার৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং এই তিন জেলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google