Smart Bag: চোর সাবধান! নজরানার নজরকাড়া স্মার্ট ব্যাগে হাত দিলেই বাজবে অ্যালার্ম

আমরা যখনই বাসে বা ট্রেনে করে যাতায়াত করি সেখানে লেখা থাকে নিজের ব্যাগ নিজের দায়িত্বে রাখুন। মূলত জিনিপত্র চুরি হওয়ার হাত থেকে বাঁচতে এমনভাবে সতর্ক করা হয়। কিন্তু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আমরা যখনই বাসে বা ট্রেনে করে যাতায়াত করি সেখানে লেখা থাকে নিজের ব্যাগ নিজের দায়িত্বে রাখুন। মূলত জিনিপত্র চুরি হওয়ার হাত থেকে বাঁচতে এমনভাবে সতর্ক করা হয়। কিন্তু এমন যদি হয়, আপনার অজান্তে কেউ আপনার ব্যাগে থেকে কিছু বের করার চেষ্টা করলেই তা জানান দেবে খোদ ব্যাগ। এমন ব্যাগ তৈরী করেছে অষ্টম শ্রেণীর তরুণী। বিহারের বাসিন্দা নজরানা খানম এমন ব্যাগ (Smart Bag) বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশকে।

বাসে, ট্রেনে চুরির ঘটনা কমাতে বিশেষ ধরণের ব্যাগ ডিজাইন করেছে নাজরানা খানম।কোনও অপরিচিত ব্যক্তি ব্যাগ স্পর্শ করলে বা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে শুরু করবে। এ জন্য তার সময় লেগেছে ২০ দিন। নজরানা খানম জানান, তার শিক্ষকের সহায়তায় এবং নিজের কঠোর পরিশ্রমে তিনি এই ব্যাগটি তৈরি করেছেন।

   

নজরানা খানম জানান, তিনি বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্রী। তিনি ডাক্তার হতে চান। তিনি জানান, কিছুদিন আগে ট্রেনে করে কাটিহার আসার সময় তাঁর দিদির ব্যাগ চুরি হয়ে যায়। সেই সময় থেকে, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটি ব্যাগ প্রস্তুত করা হবে যা কোনও অজানা ব্যক্তি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সাইরেন বাজাতে শুরু করবে। এটি ব্যাগ চুরি হওয়া থেকে বিরত রাখবে। প্রায় ২০ দিন কঠোর পরিশ্রমের পর এবং মাত্র ১০০০ টাকা খরচ করে এটি প্রস্তুত করা হয়েছে।

ওই তরুণী জানান, এই ব্যাগে দুটি স্পিকার, একটি ব্যাটারি ও একটি সেন্সর বসানো হয়েছে। এটি একটি সম্পূর্ণ রিমোট কন্ট্রোল ব্যাগ। ব্যাটারি এবং স্পিকারের সাইজ ছোট বা আরও বড় করা যেতে পারে। সব মিলিয়ে বিহারের প্রাণপুর ব্লক এলাকার মাঞ্জেলির বাসিন্দা নজরানা খানমের তৈরি এই ব্যাগটি চারিদিকে প্রশংসিত হচ্ছে।

নজরানা খানমের বাবা ওয়ালী আজমও বিষ্ণুপুর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি আরও বলেন, এ ধরনের ব্যাগ বাজারে চলতে শুরু করলে অবশ্যই চুরির ঘটনা কমাবে। তার বাবা বলছেন, এই ব্যাগ তৈরী করার কারণে জেলা পর্যায়ে সম্মানিত করার জন্য নির্বাচিত করা হয়েছে। যা নিয়ে তিনি খুব খুশি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google