Salman Khan: কোন ভুলের কারণে চির কুমার সলমান খান?

Salman Khan: শুধু এই একটি ভুলের কারণে সালমান খান আজ অবধি ব্যাচেলর থেকে গেছেন। সবটা জেনে উত্তেজনায় হুঁশ হারাবেন না যেন। সত্যিকারের ভালোবাসা যে সালমানের জীবনে আসেনি তা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Salman Khan

Salman Khan: শুধু এই একটি ভুলের কারণে সালমান খান আজ অবধি ব্যাচেলর থেকে গেছেন। সবটা জেনে উত্তেজনায় হুঁশ হারাবেন না যেন। সত্যিকারের ভালোবাসা যে সালমানের জীবনে আসেনি তা কিন্তু নয়। কিন্তু তার পরও তাঁর একটা ভুলের কারণেই বিয়ের পিঁড়িতে বসতে পারলেন না সলমান। সে ভুল না করলে হয়তো ভাইজানের জীবনটা অন্যরকম হতো।

সালমান খানের বয়স এখন 58 বছর। এই বয়সে দাঁড়িয়ে ভাই জানের খ্যাতি এতটাই শীর্ষে যে অনেক লোক এটি অর্জনের স্বপ্ন দেখে। সকলেই জানেন যে সলমানের সম্পর্ক বিবাহের দ্বারপ্রান্তে পৌঁছেছে কেবল সংগীতা বিজলানির সঙ্গেই। জানা যায়, তাঁরা দুজনেই প্রেমে পড়েছিলেন, বিয়ে করতে চেয়েছিলেন। পরিবারও সম্মত হয়েছিল। বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু সালমান বোকামি করে এমন পদক্ষেপ নিয়ে ফেলেন যে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন সঙ্গীতা।

   

জানা যায়, সঙ্গীতার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর সলমান সোমি আলির সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন। যার জেরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। সঙ্গীতাও এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ের এক মাস আগে তাঁর মনে হয়েছিল কিছু একটা ভুল ঘটে চলেছে। তিনি এরপর সলমানকে অনুসরণ করতে শুরু করেন এবং জানতে পারেন সত্যিটা। শুধু তাই নয়, নায়িকা বলেছিলেন যে তাঁর সেসময় মনে হয়েছিল একজন বয়ফ্রেন্ড হওয়ারও যোগ্যতা নেই সলমানের। অর্থাৎ ভাইজানের এই একটাই ভুল তাঁকে পরবর্তী যেকোনো প্রেমের পরিণতিতে বাধা দিয়ে এসেছে বলে মনে করা হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google