Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ‘মূল্যহীন’, বিপাকে পড়ুয়া-গবেষকরা

রাজ্য-রাজ্যপাল সংঘাতের ফলে সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়া ডিগ্রি আপাত ‘মূল্যহীন’। সংকটে পড়ুয়াদের ভবিষ্যত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ডিগ্রিকে মান্যতা দিল না রাজভবন।যাদবপুরের ডিগ্রির আইনি বৈধতা কতটা―জানতে UGC ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Jadavpur University

রাজ্য-রাজ্যপাল সংঘাতের ফলে সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়া ডিগ্রি আপাত ‘মূল্যহীন’। সংকটে পড়ুয়াদের ভবিষ্যত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ডিগ্রিকে মান্যতা দিল না রাজভবন।যাদবপুরের ডিগ্রির আইনি বৈধতা কতটা―জানতে UGC রিপোর্ট চাইল রাজভবন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি অপসারিত করেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে। এবার রাজভবন থেকে ইউজিসির কাছে জানতে চাওয়া হলো, কীভাবে পড়ুয়াদের ডিগ্রিতে সই করলেন অপসারিত উপাচার্য। আদৌ কি তিনি সই করতে পারেন ?

   

রাজভবন সূত্রের খবর, এই ডিগ্রি পাওয়ার পর অনেক পড়ুয়া ও অভিভাবক আচার্যকে ইমেল করেন। ডিগ্রির বৈধতা নিয়ে জানতে চান তাঁরা। অপসারিত উপাচার্যের সই করা ডিগ্রি নিয়ে ভবিষ্যতে তাঁদের কোনওরকম অসুবিধা হতে পারে কি না তা নিয়েই তাঁরা জানতে চেয়ে এই ইমেল করেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।

রাজভবনের দাবি, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্য সরকার বা শিক্ষা দফতরের কোনও ভূমিকা নেই। উপাচার্য না থাকলে তাঁর দায়িত্ব কে নেবেন ঠিক করেন আচার্য। এদিকে সমাবর্তনের আগের দিন যেহেতু উপাচার্যকে আচার্য অপসারিত করেছেন, তাঁর সই শংসাপত্রে বৈধ কি না রাজভবন সে প্রশ্নের জবাব খুঁজছে।

রাজ্যপাল এ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও রাজভবন সূত্রের জানা গিয়েছে। ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করে ইউজিসি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজভবন।

যদিও সদ্য দায়িত্ব থেকে অপসারিত ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের বক্তব্য, ‘আইন তৈরি হয়েছে মানুষকে বাঁচানোর জন্য। মানুষকে মেরে ফেলার জন্য আইন তৈরি হয়নি। সাড়ে চার হাজার পড়ুয়ার জীবন যেখানে রক্ষিত হচ্ছে, কোনও আইন দ্বারা সেটা অসুরক্ষিত করে ফেলা কাম্য নয়।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google