Rashid Khan: ক্যান্সারে আক্রান্ত ওস্তাদ রশিদ খান সংকটজনক

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, তার অবস্থা সঙ্কটজনক। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
music artist Rashid Khan

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, তার অবস্থা সঙ্কটজনক। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন।

সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। ৫৫ বছর বয়সি শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিল্পীর ঘনিষ্ঠ মহল এবং হাসপাতাল সূত্রে রাশিদের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, শিল্পীর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক।

   

ক্যানসার এবং ব্রেনস্ট্রোক জনিত সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আইটিইউতে ভর্তি রয়েছেন, স্নায়ুচিকিৎসকেরা দেখছেন। মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও তাকে পর্যবেক্ষণে রেখেছে। নতুন করে অবস্থার অবনতি না-হলেও পরিস্থিতি যে যথেষ্ট জটিল, তা মেনে নিচ্ছেন ঘনিষ্ঠমহল।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের জন্ম রাশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রাশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খান সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রাশিদের দাদু। রাশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রাশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google