Czech Republic: বিশ্ববিদ্যালয়ের কলাভবনে গণহত্যা, চেক প্রজাতন্ত্র চরম আতঙ্কিত

চেক প্রজাতন্ত্রে (Czech Republic) এমন পরিস্থিতি আগে হয়নি। রাজধানী শহর প্রাগে চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি ভবনে (কলা বিভাগে) গণহত্যা। রক্তাক্ত শিক্ষাঙ্গন। মৃত পড়ুয়াদের দেহ বিশ্বিবিদ্যালয় থেকে সরিয়েছে পুলিশ। ...

By Rana Das

Published:

Follow Us

চেক প্রজাতন্ত্রে (Czech Republic) এমন পরিস্থিতি আগে হয়নি। রাজধানী শহর প্রাগে চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি ভবনে (কলা বিভাগে) গণহত্যা। রক্তাক্ত শিক্ষাঙ্গন। মৃত পড়ুয়াদের দেহ বিশ্বিবিদ্যালয় থেকে সরিয়েছে পুলিশ। চেক প্রজাতন্ত্র (পূর্বতন চেকশ্লোভাকিয়া) জুড়ে চরম আতঙ্ক। ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়েছে ভয়। কারন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও পড়ুয়াদের খুন ইউরোপ, আমেরিকা এই দুই মহাদেশে প্রায়ই ঘটে।

বিবিসি জানাচ্ছে প্রাগ শহর নিরুপদ্রব বলে চর্চিত। এই শহরের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে হামলা ও গণহত্যা চালায় ওই বন্দুকধারী।

   

হামলাকারীকে খতম করে অভিযান শেষে সাংবাদিক সম্মেলনে চেক পুলিশ জানায়, বন্দুকধারী ওই বিশ্ববিদ্যালয়ই পড়ুয়া। ২৪ বছর বয়সী ওই ছাত্র প্রাগ থেকে ২১ কিলোমিটার দূরে একটি গ্রামের বাসিন্দা। তার বাবাকেও বৃহস্পতিবার সকালের দিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।  পুলিশের দাবি, বন্দুকধারী আগে নিজের বাবাকে খুন করেছে। এরপর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সহপাঠিদের গুলি করে মেরেছে চেক প্রজাতন্ত্রের ইতিহাসে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে চিহ্নিত।

বারবার ইউরোপ ও আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঢুকে গুলি করে খুনের ঘটনার পিছনে চরম হতাশামূলক মনোবৃত্তিকে দায়ি করছেন অপরাধ বিশেষজ্ঞরা। এরপর সাথেই উঠে আসছে যথেচ্ছ আগ্নেয়াস্ত্র কেনার সরকারি অনুমতি। ই়উরোপ ও আমেরিকায় বৈধ আগ্নেয়াস্ত্র কেনা যায় খুব সহজেই।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google