Salman Khan Marriage: কবে বিয়ে করছেন সলমান খান?

Salman Khan Marriage: এখন বিয়ে করবেন না সালমান খান! এই প্রশ্নটি এখন ইউনিভার্সাল। নাইন্টিজের যুগে সলমান প্রেমে মজে থাকা মেয়েরাও আজ সন্তান কোলে একই প্রশ্ন করে চলেছেন। অনেক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Salman Khan Marriage

Salman Khan Marriage: এখন বিয়ে করবেন না সালমান খান! এই প্রশ্নটি এখন ইউনিভার্সাল। নাইন্টিজের যুগে সলমান প্রেমে মজে থাকা মেয়েরাও আজ সন্তান কোলে একই প্রশ্ন করে চলেছেন। অনেক অভিনেত্রীর সঙ্গে সালমানের নাম জড়িয়ে থাকলেও তিনি কখনোই বিয়ের পিঁড়ির কথা ভেবেও দেখেননি। একসময় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সলমানের মাখো মাখো প্রেমের খবর সকলেই জানেন। সে বিষয়েই এক নতুন জল্পনা উঁকি দিচ্ছে। কিন্তু বর্তমানে সলমানের বিয়ের সঙ্গে ঘোর সংসারি ঐশ্বর্য রাইয়ের নাম কেন জুড়ছে?

শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাইয়ের সংসারে ভাঙন ধরেছে। মেয়েকে নিয়ে নাকি আলাদাও থাকছেন। এখন শোনা যাচ্ছে, প্রাক্তনই নাকি তাঁর বন্ধু। ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের জল্পনা শুরুর কয়েক মাস আগেই এক পার্টিতে সলমানের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের একটি আবছা ভিডিও প্রকাশ্যে আসে। যদিও সেখানে ঐশ্বর্য রাইয়ের মুখ বোঝা না গেলেও অনুমান ঐশ্বর্যই ছিলেন। তবে কি সেই প্রাক্তন সলমান। ফ্যানেরা বলছেন, অভিষেকের সঙ্গে বিচ্ছেদের পর সলমানের কাছে কি ফিরবেন নায়িকা (Salman Khan Marriage)!

   

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো। যেখানে নিজের প্রাক্তন বিবেক ওবেরয়ের সঙ্গে ভালো বন্ধুত্বের কথা বলেছেন ঐশ্বর্য। সলমান নন। তাই সলমানের কাছে ফেরার পুরো প্রসঙ্গটাই কাকতলীয়। কখনও সম্ভব নয়। এমনিতেও এদিন এক সাক্ষাৎকারে সলমানকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছিলেন যে এখন আর বিয়ে করবেন না সালমান খান। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছিলেন – আমার দিন শেষ (Salman Khan Marriage)।

উল্লেখ্য, অতীতেও বহুবার এমন হয়েছে যখন সালমান বিয়ের খুব কাছাকাছি এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হতে পারেনি। ‘কফি উইথ করণ’-এ, সালমান স্বীকারও করেছিলেন যে তিনি সত্যিই সঙ্গীতা বিজলানিকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য সাথ দেয়নি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google