Dilip Ghosh: পুলিশকে দিলীপ ঘোষের কটাক্ষ ‘নপুংসক, দম আছে?’

পুলিশকে ‘নপুংসক’ বলে আক্রমণ করলেন বিজেপি সাংসদ (Dilip Ghosh) দিলীপ ঘোষ। বিজেপি সংসদ দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক। শনিবার এক জনসভায় পুলিশকে ‘হিজড়া’ বলে কটাক্ষ করেন তিনি। সঙ্গে ...

By Rana Das

Published:

Follow Us

পুলিশকে ‘নপুংসক’ বলে আক্রমণ করলেন বিজেপি সাংসদ (Dilip Ghosh) দিলীপ ঘোষ। বিজেপি সংসদ দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক। শনিবার এক জনসভায় পুলিশকে ‘হিজড়া’ বলে কটাক্ষ করেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দেন, এই চোরেরা জেলে যাবে। তোমাদের অবস্থা তার থেকেও খারাপ হবে।

দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশের কাজ কী? আমাদের মিটিং আটকানো। পারমিশন দেবে না। আমরা বললে আমাদের নামে কেস দেবে। এত লোক এসেছে খড়গপুরে। কোনও পারমিশন নিয়েছে TMC? আমরা মেদিনীপুরে পারমিশন নিয়ে মিছিল করেছিলাম। সেখানে কয়েকজনকে নেতা সাজানো হয়েছিল। কেউ পার্থ সেজেছিল, কেউ কেষ্ট সেজেছিল। মুখোশ বানানো হয়েছিল। মমতা ব্যানার্জিরও মুখোশ ছিল। মিটিং শেষের পর আমি বেরিয়ে গেছি। যিনি মমতা সেজেছিলেন আর যিনি জ্যোতিপ্রিয় সেজেছিলেন তাদের পুলিশ থানায় তুলে নিয়ে গেছে। আর পরশুদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ সাজিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। যাদের বিরুদ্ধে একটা কাগজ দেখাতে পারবে না কোনও লোক’।

   

তীব্র আক্রমনাত্মক সুরে দিলীপ ঘোষ বলেন, ‘আমি এই হিজড়া পুলিশকে বলতে চাই। নপুংসক! দম আছে? কেস দেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পারবে না’।

পুলিশকে আক্রমণ করে দিলীপ ঘোষ আরো বলেন, ‘পুলিশ চামচাগিরি করবে। গরু, কয়লা, বালি পাচারের টাকা তুলবে। ভাগ নেবে। তোমাদের মেরুদণ্ড নেই। তোমাদের দম নেই চোরেদের গায়ে হাত দেওয়ার। বিজেপিকে চমকে লাভ নেই। এই পুলিশদেরকেও বলছি, চাকরি তোমাকেও করতে হবে। কালকে চাকরি ছেড়ে দিলে খেতে পাবে না। এই চোরেরাও জেলে যাবে। তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট’।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google