Weather: তুষারে ঢাকছে বিভিন্ন পাহাড়ি গ্রাম, দক্ষিণবঙ্গে আরও নামছে তাপমাত্রা

Weather: আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। এছাড়াও মাঝারি রকমের ...

By Rana Das

Published:

Follow Us

Weather: আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। এছাড়াও মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বাধাহীন ভাবে ঢোকায় পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার থেকে ৪-৫ ডিগ্রি কম।

   

শুক্রবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google