Suvendu Adhikari: বিধানসভা থেকে ‘সাসপেন্ড’ বিরোধী দলনেতা শুভেন্দু

বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ‘দুর্ব্যবহার’ অভিযোগ আনা হয়। এরপরই অধ্যক্ষ্যের নির্দেশে সাসপেন্ড হন শুভেন্দু। সাসপেন্ডের প্রস্তাব আনেন বিধায়ক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Suvendu Adhikari

বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ‘দুর্ব্যবহার’ অভিযোগ আনা হয়। এরপরই অধ্যক্ষ্যের নির্দেশে সাসপেন্ড হন শুভেন্দু। সাসপেন্ডের প্রস্তাব আনেন বিধায়ক তাপস রায়। মঙ্গলবার বিধানসভার চলতি অধিবেশন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সিদ্ধান্তের পর অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা নিচ্ছে বিজেপি বলে জানা গিয়েছে। সাসপেন্ড হওয়া নিয়ে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “আমরা বিজেপির সদস্যরা যেখানে স্পিকারের কাছ থেকে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না, সেখানে সংবিধান দিবসে মিষ্টি মিষ্টি কথা শুনে লাভ নেই। আমরা ভিতরেও বলেছি, এই হাউজ সংবিধানের পরিপন্থী কাজ করছে। আমরা বিজেপির সদস্যরা যেখানে স্পিকারের কাছ থেকে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না, সেখানে সংবিধান দিবসে মিষ্টি মিষ্টি কথা শুনে লাভ নেই। আমরা ভিতরেও বলেছি, এই হাউজ সংবিধানের পরিপন্থী কাজ করছে।” এর আগেও গত বছর মার্চে বিধানসভার অধিবেশন চলাকালীন সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে।

   

মঙ্গলবার বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়ক শঙ্কর ঘোষ সংবিধান দিবস নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় দলত্যাগের প্রসঙ্গ সামনে আনেন। এরপরই অধ্যক্ষ শঙ্কর ঘোষের বক্তব্যকে ‘এক্সপাঞ্চ’ করা হয় অর্থাৎ বিধানসভার কার্যবিবরণী থেকে তা বাদ পড়ে। এরপর সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এটা ‘এক্সপাঞ্চ’ করার মতো বক্তব্য নয়। বিরোধী দলনেতা আরও বলেন যে এই বক্তব্যকে যদি ‘এক্সপাঞ্চ’ করা হয়, তাহলে তাঁরা অধিবেশনে সংবিধান দিবস নিয়ে যে ২ ঘণ্টা আলোচনা চলছে, সেখানে অংশ নেবেন না। এরপর প্রতিবাদ জানিয়ে তাঁরা বেরিয়ে আসেন।

শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে থাকাকালীনই অধ্যক্ষ জানান, ‘শুভেন্দুবাবু আপনি ঠিক আচরণ করছেন না। আপনাকে সতর্ক করছি। নিয়ম অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর তাপস রায় একটি মোশন এনে বলেন “যাঁরা কোনওদিন সংবিধান হাতেই ধরেননি তাঁরা সংবিধান বুঝবেন কী করে?” এরপর তিনি প্রস্তাব করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হোক। কিছুক্ষণ পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে অধিবেশন থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google