এই তিন কারণে এবারের প্রো কবাডি জিততে পারে Tamil Thalaivas

প্রো কাবাডি লিগের ধীর কিন্তু নিশ্চিত পদক্ষেপে Tamil Thalaivas নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। পিকেএল সিজন ১০-এর যখন দরজায় কড়া নাড়ছে তখন সবার নজর রয়েছে থালাইভাসের দিকে। এমন ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Tamil Thalaivas

প্রো কাবাডি লিগের ধীর কিন্তু নিশ্চিত পদক্ষেপে Tamil Thalaivas নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। পিকেএল সিজন ১০-এর যখন দরজায় কড়া নাড়ছে তখন সবার নজর রয়েছে থালাইভাসের দিকে। এমন একটি দল যারা অজিঙ্কা পাওয়ার, নরেন্দ্র এবং সাগর রাঠির মতো খেলোয়াড়দের তারুণ্যে ও কোচ আশান কুমারের কৌশলগত প্রতিভার মিশ্রণে গড়ে উঠেছে। অনেকে মনে করছেন এবারের প্রতিযোগিতা জেতার অন্যতম জোরালো দাবিদার হয়ে উঠবে তামিল থালাইভাস।

• তরুণ এবং গতিশীল আক্রমণকারী
তামিল থালাইভাসের সম্ভাব্য সাফল্যের অন্যতম ভিত্তি তাদের তরুণ এবং গতিশীল রেইডিং ইউনিটের মধ্যে রয়েছে। গত মরসুমে নরেন্দ্র কান্ডোলার দুর্দান্ত উত্থান দেখা গিয়েছিল। যার রোমাঞ্চকর উত্থানের ফলে ২৪৩ রেডিং পয়েন্ট পেয়েছিল দল। আক্রমণ গড়ার ক্ষেত্রে কান্ডোলার দক্ষতা এবারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

   

• ইন-ফর্ম ডিফেন্স
গত মরসুমে তামিল থালাইভাসের রক্ষণের স্থিতিস্থাপকতা এবং কার্যকারিতা একাধিকবার চোখে পড়েছিল। সাহিল গুলিয়া ৫৭ টি ট্যাকল পয়েন্ট নিয়ে ডিফেন্সিভ পরিকল্পনায় নির্ভরতা জুগিয়েছিল। লিগের শীর্ষ ১০ ডিফেন্ডারের মধ্যে তার অবস্থান হয়েছিল চূড়ান্ত নিশ্চিত। তার পরিপূরক হলেন সাগর, যার পিকেএল ৯-এ রাইট কর্নার ডিফেন্ডার হিসাবে দক্ষতা প্রদর্শন করেছিল। সিজন ৮-এ সাগরের দুর্দান্ত পারফরম্যান্স, ৮৩ টি ট্যাকল পয়েন্ট সংগ্রহ দলকে পিছন থেকে আরও মজবুত করেছিল।

• কোচ আশান কুমারের মগজ
তামিল থালাইভাসের পুনরুত্থানের একটি গুরুত্বপূর্ণ কারণ হল কোচ আশান কুমারের কৌশলগত প্রতিভা। ২০১৭ সাল থেকে প্লে অফের খরার মধ্যে দায়িত্ব গ্রহণ করে কুমার দলের খেলায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন। দলকে গত মরসুমে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google