Joseba Beitia: আইলিগে ফিরছেন বেইতিয়া, কোথায় খেলবেন?

ভারতীয় ক্লাব ফুটবলে বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মনে সর্বদাই থেকে যাবেন স্প্যানিশ তারকা ফুটবলার জোসেবা বেইতিয়া (Joseba Beitia)। শেষবার দলের আইলিগ জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ...

By Rana Das

Published:

Follow Us
Joseba Beitia's Return: Spanish Star Set to Play for Sudeva Delhi FC in I-League

ভারতীয় ক্লাব ফুটবলে বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মনে সর্বদাই থেকে যাবেন স্প্যানিশ তারকা ফুটবলার জোসেবা বেইতিয়া (Joseba Beitia)। শেষবার দলের আইলিগ জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারের। সেইসাথে অনবদ্য পারফরম্যান্স ছিল ফ্রান গঞ্জালেস থেকে শুরু করছ পাপা বাবাদিওয়ারা ও ড্যানিয়েল সাইরাসের মতো ফুটবলারদের।

তবে এত তারকার মধ্যে ও শেষ পর্যন্ত জোসেফা বেইতিয়াকেই সবচেয়ে বেশি আপন করে ফেলেছিল সবুজ-মেরুন জনতা। যারফলে, পরবর্তীতে তার চলে যাওয়া খুব একটা মেনে নিতে পারেনি কলকাতার এই প্রধানের সমর্থকরা। পরবর্তীতে মোহনবাগান দল এটিকের সঙ্গে মার্জার করে আইএসএল খেলতে চলে আসলেও জোসেবা বেইতিয়াকে কিছুতেই ভুলতে পারেনি বাগান জনতা।

   

তবে ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না ম্যানেজমেন্টের। যারফলে, বেইতিয়াকে বিদায় জানাতে হয়েছিল তাদের। তবে পরবর্তীতে সুযোগ বুঝে এই দাপুটে অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে টেনে নিয়েছিল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। সেই মরশুমে নর্থইস্টের জার্সি পরেই মাঠে দাপিয়ে খেলার প্রচেষ্টা ছিল এই তারকার। কিন্তু নামের প্রতি খুব একটা সুবিচার করা সম্ভব হয়নি তার পক্ষে।

যারফলে, পরবর্তী মরশুমে আইএসএলকে বিদায় জানাতে হয়। আবার ও ফিরে আসেন আইলিগে। যোগদান রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিতে। একটা মরশুম সেখানে খেলার পর চলে যান রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলতে। সেখানে নিজের পারফরম্যান্স দিয়ে কিছুটা নজর কাড়তে সক্ষম হওয়ায় নর্থইস্টের তরফ থেকে ফের চুক্তিবদ্ধ করা হয় এই তারকা ফুটবলারকে।

শেষ মরশুমে দলের হয়ে খেলে বেশকিছু গোল করলেও খুব একটা ভালো সিজন যায়নি এই ফুটবল ক্লাবের। যারফলে, পয়েন্ট টেবিলের শেষের দিকেই থাকতে হয়েছে তাদের। তবে এবার ফের চলে আসলেন আইলিগে। বিশেষ সূত্র মারফত খবর, গতকালই এই দাপুটে ফুটবলারের সাথে দুই বছরের চুক্তি করেছে সুদেবা দিল্লি ফুটবল ক্লাব। যারফলে, এই মরশুম থেকে সুদেবার হয়েই আপফ্রন্ট সামাল দেবেন বেইতিয়া।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google