সর্বনাশ ! ট্রলিব্যাগে পাওয়া গেল ক্যান্সারের জীবাণু, বিশ্বজোড়া ভয়াল সতর্কতা

মারণব্যাধি ক্যান্সার নিয়ে ভয়ঙ্কর তথ্য এল সামনে। ট্রলিব্যাগে পাওয়া গেল ক্যান্সারের ভাইরাস। ট্রলিব্যাগে থাকা এই রাসায়নিক উপাদান ক্যানসারের পাশাপাশি শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করছে।এমনকি পুরুষের প্রজনন প্রক্রিয়াকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
suitcase air hostess

মারণব্যাধি ক্যান্সার নিয়ে ভয়ঙ্কর তথ্য এল সামনে। ট্রলিব্যাগে পাওয়া গেল ক্যান্সারের ভাইরাস। ট্রলিব্যাগে থাকা এই রাসায়নিক উপাদান ক্যানসারের পাশাপাশি শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করছে।এমনকি পুরুষের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। এমনই ভয়ঙ্কর তথ্য দিল হংকংয়ের ভোক্তা পর্যবেক্ষণকারী সংস্থা দ্য কনজ্যুমার কাউন্সিলর।লাগেজের হ্যান্ডেলগুলি স্পর্শ করার পরে হাত ধোয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কনজ্যুমার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, ১৫টি ট্রলিব্যাগের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি ব্র্যান্ডের ট্রলিব্যাগে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করে দেওয়া সীমার চেয়ে ৪৫ গুণ বেশি ডিইএইচপি নামের একটি রাসায়নিক পাওয়া গেছে। আরেকটিতে পাওয়া গেছে উচ্চ মাত্রায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস।

   

গবেষণার পর বিজ্ঞানীরা জানান, ডিইএইচপি শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্ষতি করতে পারে পুরুষের প্রজনন ক্ষমতার। এছাড়া গর্ভবতী নারীর ভ্রূণের বেড়ে ওঠার ওপর প্রভাব ফেলতে পারে এই রাসায়নিক।এছাড়াও প্যারিস ব্র্যান্ডের একটি ট্রলিব্যাগে ডিইএইচপি রাসায়নিক ৪.৬ শতাংশ পাওয়া গেছে। তবে ডেলসে প্যারিস বলেছে, একই মডেলের একটি স্যুটকেস পরীক্ষা করে ডিইএইচপি পায়নি তারা।

কনজ্যুমার কাউন্সিল আরও জানিয়েছে, হলমার্ক ডিজাইন কালেকশন নামের আরেকটি ব্র্যান্ডের স্যুটকেসেও দুই ধরনের পিএএইচএস পাওয়া গেছে। এই রাসায়নিক থেকে মানবদেহে ক্যানসার সৃষ্টি হতে পারে। তবে হলমার্ক ডিজাইন বলেছে, কনজ্যুমার কাউন্সিলের পরীক্ষায় তাদের স্যুটকেসে পিএএইচএস পাওয়া গেলেও তা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করা সর্বোচ্চ সীমা অতিক্রম করেনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google