Ration Scam: হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় বললেন ‘আমি মৃত্যুশয্যায়’

শরীর ভাল নেই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর বারেবারে তিনি জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা ঠিক নেই। এবার প্রায় মৃত্যুশয্যায় খোদ মন্ত্রী। ক্ষীণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শরীর ভাল নেই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর বারেবারে তিনি জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা ঠিক নেই। এবার প্রায় মৃত্যুশয্যায় খোদ মন্ত্রী। ক্ষীণ কন্ঠস্বরে বললেন, “শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যায় প্রায়”

আজ জ্যোতিপ্রিয় মল্লিক নিজের মৃত্যুর আশঙ্কা করছেন। গত কয়েকদিনে তাকে বেশ চনমনেই দেখা গিয়েছিল। তিনি নিজেই জানিয়েছিলেন আগামী ১৩ নভেম্বর তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলার পর সবটা পরিষ্কার হয়ে যাবে। আত্মবিশ্বাসের সাথে বলেছেন মুখ্যমন্ত্রী সব জানেন। চারদিন পরই তিনি মুক্ত। তার এই জোর আজ দেখা যায়নি। খানিকটা ভেঙে পড়তেই দেখা গেছে তাকে। আজ সিজিও থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল রাজ্যের মন্ত্রীকে।

   

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “শরীর অত্যন্ত খারাপ। মৃত্যুশয্যায় প্রায়। বাঁদিকটা প্যারালাইসিস হয়ে গিয়েছে।” এ দিন, সিজিও থেকে বেরনোর পথেও মন্ত্রী বললেন তিনি খুব অসুস্থ। এরপর কমান্ড হাসপাতালে দীর্ঘক্ষণ চলে শারীরিক পরীক্ষা। হাসপাতাল থেকে ফেরত আসার পর ফের একই দাবি করলেন তিনি। এর পাশাপাশি বাকিবুরের অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বললেন, “ও সব গল্প কথা।”

উল্লেখ্য, শনিবার রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমান ইডি আধিকারিকদের জানান, জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়েকে ৯ কোটি টাকা দিয়েছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google