বদলে গেল INDIA! বড় চমক দিল Google

গুগল ম্যাপ খুললেই এবার আপনি চমকে যাবেন। তবে কি গুগলও ভারতকে মান্যতা দিল ? আসলে আপনি যদি গুগল ম্যাপের সার্চ বক্সে ‘ভারত’ টাইপ করেন তবে ডিজিটাল কোডসহ ভারতীয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গুগল ম্যাপ খুললেই এবার আপনি চমকে যাবেন। তবে কি গুগলও ভারতকে মান্যতা দিল ? আসলে আপনি যদি গুগল ম্যাপের সার্চ বক্সে ‘ভারত’ টাইপ করেন তবে ডিজিটাল কোডসহ ভারতীয় পতাকার সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসাবে দেখতে পাবেন।আগে গুগল ম্যাপে ‘ইন্ডিয়া’ লেখা হলে দেখা যেত এ দেশের মানচিত্র। এখন Google Maps-এ হিন্দি বা ইংরেজিতে ভারত লিখলেই দেখা যাচ্ছে ইন্ডিয়া।

হিন্দিতে ‘भारत’ লেখা হোক, বা ইংরেজিতে ‘ইন্ডিয়া’, একই মানচিত্র দেখাচ্ছে গুগল ম্যাপ। কেন্দ্র সরকার এখন ধীরে ধীরে সমস্ত সরকারি যোগাযোগের ক্ষেত্রে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ ব্যবহার করতে শুরু করেছে।আর তার মধ্যেই এবার গুগল তার ‘হোমওয়ার্ক’ শুরু করল। শুধু তাই নয় , হিন্দিতে ইন্ডিয়ার অনুবাদ করতে দিলে, গুগল তা হিন্দুস্তান এবং ভারতবর্ষ বলে দেখাচ্ছে।‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’, দুটি বিকল্পই ব্যাবহার করার সুযোগ দিচ্ছেন ‘গুগল’।

   

সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেল মন্ত্রকের তরফে ‘ইন্ডিয়া’ বাদ দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে। এরই সঙ্গে রেলের সমস্ত রকম কাজের ক্ষেত্রে ভারত ব্যবহার করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, মোদী বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার পর থেকেই একের পর এক বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের একাধিক ইভেন্টে ধীরে ধীরে ইন্ডিয়া মুছে ভারত করার হিড়িক শুরু হয়ে গিয়েছে।সম্প্রতি দেশে অনুষ্ঠিত হয় জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতি ভবনের তরফে নৈশভোজের আয়োজন করা হয়। আমন্ত্রণ ছিলেন রাষ্ট্রপ্রধানরা।সেই আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে ব্যবহার করা হয় ‘প্রেসিডেন্ট অফ ভারত’।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google