Elon Musk: গাজায় সাহায্য পাঠালে আমরা দেখে নেব…ইলন মাস্ককে ইজরায়েলের হুমকি

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইলন মাস্ক ইন্টারনেট পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া জবাব দিল ইজরায়েল। পরিষেবা বন্ধ করতে সব ধরণের ব্যবস্থা নেবে বলে জানিয়ে দিল নেতানিয়াহু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইলন মাস্ক ইন্টারনেট পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া জবাব দিল ইজরায়েল। পরিষেবা বন্ধ করতে সব ধরণের ব্যবস্থা নেবে বলে জানিয়ে দিল নেতানিয়াহু প্রশাসন। ইজরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি আশঙ্কা প্রকাশ করেছেন যে, মাস্কের ইন্টারনেট স্যাটেলাইটগুলি হামাস জঙ্গিরা “সন্ত্রাসী কার্যকলাপের” জন্য ব্যবহার করতে পারে।

শ্লোমো কারহি আরও বলেন, এটা নিয়ে কোন সন্দেহ নেই, আমরা এটা জানি, এবং মাস্ক এটা জানে। হামাসই হল আইএস।সম্ভবত মাস্ক আমাদের অপহৃত শিশু, পুত্র, কন্যা, বয়স্ক ব্যক্তিদের মুক্তির শর্ত দিতে ইচ্ছুক হবেন।

   

ইজরায়েল শুক্রবার অবরুদ্ধ গাজায় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে, যার ফলে প্রায় ২২ লাখ মানুষ একে অপরের পাশাপাশি বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।তারফলে সমস্যায় পড়েছে ত্রাণসামগ্রী সরবরাহকারী সংস্থাগুলি। সে প্রসঙ্গে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ তার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন। এই পোস্টের জবাবে ইলন মাস্ক জানিয়েছিলেন, মাস্ক গাজায় ইন্টারনেট সরবরাহ করবেন।

আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ লিখেছিলেন যে, ২২ মিলিয়ন মানুষের সঙ্গে যোগাযোগ পরিষেবা বন্ধ করা মেনে নেওয়া যায় না । শুধু তাই নয়, চিকিৎসক, সাংবাদিক ও নিরীহ মানুষ সবাই বিপদে পড়েছেন।তিনি বলেন “আমি জানি না কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা করেছে,” ।

স্টারলিংক মাস্কের সংস্থা স্পেসএক্সের স্যাটেলাইট পরিষেবা। এর সাহায্যে প্রত্যন্ত অঞ্চলেও কম খরচে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।স্পেসএক্স ২০১৯ সালে স্টারলিংক পরিষেবা চালু করে। স্টারলিংক স্যাটেলাইট সার্ভিস মাত্র পাঁচ বছর চালু হলেও বর্তমানে ৪২ হাজারেরও বেশি স্টারলিংক স্যাটেলাইট মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছাতে সহায়তা করছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google