দুই সতীন বুবলী-অপুর চুলোচুলিতে শাকিব ফের বিপদে

বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী দুইজনই ঢালিউড কিং শাকিব খানের স্ত্রী ছিলেন। দুজনের যেন তেলে বেগুনে সম্পর্ক। দুজনের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়িও চরমে। বিভিন্ন সময়েই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী দুইজনই ঢালিউড কিং শাকিব খানের স্ত্রী ছিলেন। দুজনের যেন তেলে বেগুনে সম্পর্ক। দুজনের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়িও চরমে। বিভিন্ন সময়েই একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না। শাকিব খানের দুই স্ত্রীর বিবাদে উত্তপ্ত ঢালিউড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘বুবলীকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না।’ ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যেটি পর পর তিনবার বলেছেন এ নায়িকা।

   

তবে অপুর এ মন্তব্যের পর শবনম বুবলী ফেসবুকে লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্র আব্রাম খান জয়। এর পরে পুত্র জয়কে নিয়ে প্রকাশ্যে আসতেই বিচ্ছেদ হয়ে যায় এ দম্পতির।এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীর গলায় মালা দেন শাকিব খান। সে ঘর আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ খান বীর। কিন্তু দ্বিতীয় সংসারও সুখের হয়নি শাকিবের। কয়েক বছরের মধ্যেই বুবলীর থেকে আলাদা থাকতে শুরু করেন শাকিব।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google