Taki: দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে হোটেল গুলিতে বুকিং শেষ

পুজোর পাঁচটা দিন আনন্দে কাটানোর পর অনেকেই চলে যান টাকিতে প্রতিমা নিরঞ্জন দেখতে। বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের এই বিসর্জন দেখতে যে শুধুই যে এরাজ্যের বাসিন্দারা আসেন তা নয়! ভিন্ন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পুজোর পাঁচটা দিন আনন্দে কাটানোর পর অনেকেই চলে যান টাকিতে প্রতিমা নিরঞ্জন দেখতে। বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের এই বিসর্জন দেখতে যে শুধুই যে এরাজ্যের বাসিন্দারা আসেন তা নয়! ভিন্ন রাজ্য ছাড়াও ভিড় জমান বিদেশি পর্যটকরাও। টাকিতে দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে লাগে দারুণ! আর তার আগেই হোটেল গুলিতে ইতিমধ্যে বুকিং শেষ হয়ে গিয়েছে।

টাকিতে শান্তিপূর্ণ বিসর্জনের জন্য ইছামতি নদীর তীরে জিরো পয়েন্টে বসিরহাট পুলিশ জেলা ও টাকি পৌরসভার সহযোগিতায় বিএসএফ ও বিজিবির যৌথ ফ্লাগ মিটিং হয়েছে। এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হবে ২৪শে অক্টোবর ইছামতিতে ১২টা থেকে ৫টা পর্যন্ত।

   

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ইছামতি নদীতে নিয়ম মেনে জমিদার বাড়ি ও বারোয়ারী ক্লাবগুলোর প্রতিমা নিয়ে নৌকা নামবে। দর্শনার্থীরা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করবে না। বৈঠকে ছিলেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ, আইসি কৃষ্ণেন্দু ঘোষ। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার দলজিত সিংহ ও বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা ছিলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google