Durga Puja: ‘সিঁদুর পরানো বান্ধবী’ বৈশাখীর নাচে ঢাক বাজালেন শোভন

এক পূজায় দেবীর সামনে সিঁদুর দান করেছিলেন। তার পর থেকে তৃণমূল মহলে কটাক্ষ, বৈশাখী হলেন শোভনের সিঁদুর পরানো বান্ধবী। তৃ়ণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য মনে করেন শোভন হলেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

এক পূজায় দেবীর সামনে সিঁদুর দান করেছিলেন। তার পর থেকে তৃণমূল মহলে কটাক্ষ, বৈশাখী হলেন শোভনের সিঁদুর পরানো বান্ধবী। তৃ়ণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য মনে করেন শোভন হলেন বৈশাখীর গ্ল্যাক্সো বেবি! তবে যে যাই কটাক্ষ করুক, শোভন-বৈশাখীর রঙ্গ তামাসা আর খুনসুটি তীব্র আলোচিত। এবারের দুর্গা পূজাতেও দুজনে হিট। বৈশাখী ধুনুচি নাচ করলেন। আর শোভন বাজালেন ঢাক। ছবি অর্থাত ভিডিও সুপার হিট!

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এখন ফের তৃ়ণমূল ঘনিষ্ঠ। গত ভাইফোঁটায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁটা পেয়েছেন। তার আগে সামরিক সময় বিজেপি ঘুরে এসেছেন। তবে তৃণমূলে ফের জুড়তে চাইলেও এখনও পুরোপুরি দলে ঢুকতে পারেননি। তৃণমূলের প্রাক্তন নেতা শোভন রাজনীতিতে তেমন সক্রিয় নন। তিনি বিলাসবহুল ফ্ল্যাটে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাথে খোশ মেজাজে আছেন।

   

স্ত্রী রত্মার সাথে বিবাহ বিচ্ছেদ চলছে শোভনের। তৃণমূল বিধায়ক রত্মা চট্টোপাধ্যায়ের সাথে আদালতে দেখা হয়। দুজনের ঝগড়া হয়। একে অপরকে আঙুল তুলে শাসন করেন। প্রকাশ্যে দুজনের ঝগড়ায় বৈশাখী থাকেন। রত্মা ও বৈশাখীর মধ্যেও ঝগড়া হয়। আইনজীবীরা তারিয়ে তারিয়ে ঝগড়া উপভোগ করেন। সেই ছবি ভাইরাল হয়। আবার শোভন-বৈশাখীর নাচ, ভালোবাসার মুহূর্তও ভাইরাল হয়। দুর্গাপুজো এলে বাংলা চলচ্চিত্র মহলের তারকা ঝলকের সাথে পাল্লা দিয়ে জনপ্রিয় হন বৈশাখী-শোভন। তৃণমূল আপাতত নীরব। বিজেপিও চুপ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google