Jalpaiguri: সেনার মর্টার ফাটতে পারে, এমনই ভয়াবহ পরিস্থিতিতে অপরূপা গজলডোবায় ম্লান কাশ্মীর

আকাশ পরিস্কার। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে তিস্তা নদীর গজলডোবা (gajoldoba) ব্যারেজ মোহ তৈরি করে। শারোদতসব চলছে। পথঘাট যানজট, বাজারে, প্যান্ডেলে ভিড়। তবে তার আগে (Jalpaiguri) জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের ...

By Rana Das

Published:

Follow Us

আকাশ পরিস্কার। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে তিস্তা নদীর গজলডোবা (gajoldoba) ব্যারেজ মোহ তৈরি করে। শারোদতসব চলছে। পথঘাট যানজট, বাজারে, প্যান্ডেলে ভিড়। তবে তার আগে (Jalpaiguri) জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন মফ:স্বল এলাকায় কিছু মানুষ সম্পূর্ণ অন্য কারণে ভিড় করছেন। সেই ভিড় পৌঁছচ্ছে উত্তরবঙ্গের তিস্তাপারেও। কাশ ফুলের জন্য! সাদা ধবধবে উজ্জ্বল সুন্দর কাশফুলে ঢেকেছে গজলডোবার তিস্তাপার। প্রকৃতির সেই অপার সৌন্দর্য দেখতে, সৌন্দর্যময় তিস্তা নদীর তীর উপভোগ করতে প্রতিদিন সেখানে ভিড় করছেন অসংখ্য স্থানীয় মানুষ। তিস্তাতীরের কাশ ফুল দেখতে এমনকি ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

কিছুদিন আগেই সিকিমে ঘটে গেছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ভয়াবহ সেইসব দৃশ্য ভুলে যাননি কেউই। এখনও আতঙ্ক ঘিরে রয়েছে সকলকে। দুর্গাপুজোকে সামনে রেখে মানুষ তাই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিকতার প্রথম ধাপই হল তিস্তার তীরে হাজির হওয়া, সকালে-বিকেলে সেখানে আকাশ আলো করে ফোটা কাশফুলের সৌন্দর্য উপভোগ করা।

   

তাই তিস্তা নদীর তীরে কাশফুলের দৃশ্য দেখতে প্রতিদিনই এখানে একটু-একটু করে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, ছোট থেকে বড় সকলেই। সেই অপার্থিব দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরাও।তবে তিস্তা নদীতে এখনও প্রায় রোজই মিলছে সেনাবাহিনীর দরকারি সামগ্রী, অস্ত্র-শস্ত্র। এখনও সেইগুলি মাঝেমধ্যেই ফেটে ভয়াবহ অগ্নিকান্ড হচ্ছে। তবুও সেই সব ভয়কে জয় করে বা উপেক্ষা করে তিস্তার তীরে পৌঁছে যাচ্ছেন মানুষ। উপভোগ করছে প্রাকৃতিক দৃশ্য,কাশফুলের সৌন্দর্য।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google