Nusrat Jahan: আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল সাংসদ নুসরত হলেন ‘দুর্গা’

সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাংসদ ও অভিনেত্রী নুসরতের। ফ্ল্যাট কাণ্ডে আর্থিক প্রতারণার অভিযোগে ইডির দফতরে হাজিরা দেওয়া থেকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। অভিনেত্রীর জীবন যেন বিতর্কে ঠাসা। এবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাংসদ ও অভিনেত্রী নুসরতের। ফ্ল্যাট কাণ্ডে আর্থিক প্রতারণার অভিযোগে ইডির দফতরে হাজিরা দেওয়া থেকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। অভিনেত্রীর জীবন যেন বিতর্কে ঠাসা। এবার দেবীপক্ষের সূচনাতেই ফের সমালোচনার মুখে টলি অভিনেত্রী।

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। আর এই বিশেষ দিনের, দেবীপক্ষের সূচনায় সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে অভিনেত্রীকে মা দুর্গার বেশে দেখা গিয়েছে। এবং ভিডিওতে দেখানো হয়েছে, মা দূর্গা যেন হিংসা-হানাহানি দূর করে সম্প্রীতির বন্ধন তৈরী করছেন। তবে ত্রিশূলধারী নুসরতের মহিষাসুর বধের নাচ দেখে পছন্দ হয়নি নেটপাড়ার।

   

লাল পাড় সাদা শাড়ি। হাতে শাঁখা পলা। একগুচ্ছ পদ্ম। সিঁথি ভর্তি সিঁদুর। নাকে নথ। খোলা চুলে একেবারে যেন দেবীমূর্তি। এই পর্যন্ত সবটাই ঠিক ছিল। কিন্তু গন্ডগোল পাকালো ব্লাউজ। ব্লাউজ ছাড়া ত্রিশূল হাতে দেবী দুর্গার বেশে নুসরতকে দেখে রেগে আগুন নেটপাড়া। মহালয়ার মতো অনুষ্ঠানে এই রকম সাজ বাঙালির আবেগে আঘাত করেছে বলে দাবি নেটিজেনদের একাংশের।তারপরেই ফ্ল্যাট কাণ্ডকে টেনে প্রতারক বলে খোঁচা দিয়েছেন নেটিজেনরা। তবে অভিনেত্রীর ভক্তরা তাঁর এই লুকসের বেশ প্রশংসা করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google