Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতির তদন্তে আজ অভিষেকের নথি জমা

আজই ইডির কাছে নথি পেশ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার নথি জমা করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও (Abhishek Banerjee) অভিষেক। ...

By Rana Das

Published:

Follow Us
Mamata Banerjee Abhishek Banerjee

আজই ইডির কাছে নথি পেশ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার নথি জমা করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও (Abhishek Banerjee) অভিষেক। তার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে ইতিমধ্যেই আদালতে প্রশ্নের মুখে পড়েছে ইডি।

এরইমধ্যে অভিষেককে তলবও করা হয় ইডির তরফে।আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই ১০ অক্টোবরের মধ্যে নথি জমার নির্দেশ দেয় আদালত। ১২ অক্টোবরের মধ্যে ওই নথি স্ক্রুটিনি করতে হবে। তারপরও প্রয়োজন পড়লে তখন অভিষেককে সমন পাঠাতে পারবে ইডি।

   

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এদিকে সেদিন অভিষেকের দিল্লিতে কর্মসূচি ছিল এবং তা আগাম নির্ধারিত। ফলে সেদিন তিনি হাজিরা দেননি। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেকের নাম না নিলেও নির্দেশ দিয়েছিলেন, ৩ তারিখের যে সমন, তা যাতে ব্যাহত না হয় ইডিকে তা দেখতে হবে।

এরপরই একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে সে মামলা ওঠে। অভিষেকের আইনজীবী আদালতে জানান, বহু বছরের পুরনো নথি চেয়েছে ইডি। তা জোগাড়ে কিছুটা সময় দরকার।তাতেই আদালত ১০ তারিখ পর্যন্ত সময় দেয়। বলা হয় এদিন যাবতীয় নথি ইডির কাছে জমা দিতে হবে। তা খতিয়ে দেখে তারপরই পরবর্তী সমনের ভাবনাচিন্তা করতে পারবে ইডি। তার আগে অভিষেককে সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে না। আদালত জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে ইডি যেন প্রাথমিক মামলার তদন্ত শেষ করে।

অভিষেকের বাবা ও মা কেও তলব করে ইডি। অমিত বন্দোপাধ্যায় ও লতা বন্দোপাধ্যায়কে লিপ্স অ্যান্ড বাউন্সের একাধিক নথি নিয়ে তলব করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুজিরা-কেও তলব করা হয়েছে। অভিষেকের মা ও বাবা লিপ্স অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর ছিলেন। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডিরেক্টর পদে ছিলেন এখন তিনি সিইও পদে রয়েছেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google