Durga Puja: দুর্গা পুজোর সময় আরও ডেঙ্গু আতঙ্ক

পুজোর আগেই ডেঙ্গু আতঙ্ক রাজ্যজুড়ে। রাজ্য প্রশাসনের তরফে জানা যাচ্ছে, সাত দিনে সারা রাজ্যে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দশ হাজারের বেশি মানুষ। এ রাজ্যে ডেঙ্গু আক্রান্তের মোট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পুজোর আগেই ডেঙ্গু আতঙ্ক রাজ্যজুড়ে। রাজ্য প্রশাসনের তরফে জানা যাচ্ছে, সাত দিনে সারা রাজ্যে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দশ হাজারের বেশি মানুষ। এ রাজ্যে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা পঞ্চাশ হাজারের গণ্ডি ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০৭। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মৃতের সংখ্যা ৬০।‌

স্বাস্থ্য ভবন আশঙ্কা করছে, বৃষ্টির জমে থাকা জল সময়ে পরিষ্কার না করলে পুজোর মুখে ডেঙ্গু আর‌ও মারাত্মক আকার নিতে পারে। আগামী দুসপ্তাহ এ রাজ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। বর্ষা পড়তেই রাজ্যে ডেঙ্গর বাড়়বাড়ন্ত। ডেঙ্গুতে মৃত্যুর খবরও সামনে আসছে। জেলাগুলোতে বটেই কলকাতায়ও লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

   

সূত্রের খবর, রাজ্যের মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। সেখানে প্রায় ১১ হাজার ২৪৪ জন আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। রাজ্য প্রশাসনের তরফে জানা যাচ্ছে, ৬ হাজার ৭০ জন আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। ৫ হাজার ৭৯১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এরপর একে একে রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহের মতো জেলাগুলি। এর মধ্যে হুগলিতে ৪ হাজার ২২২, দক্ষিণ ২৪ পরগনায় ২ হাজার ৩৫৭, হাওড়ায় ২ হাজার ১৭১, মালদহে ১ হাজার ৬২৬।

সরকারি ল্যাব থেকে পাওয়া তথ্য বলছে, শহর এলাকায় প্রায় ১৩ হাজার ৯০২ জন আক্রান্ত, গ্রামে ২৬ হাজার ৩৩৬ জন মানুষ আক্রান্ত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google