David Lalhlansanga: ডেভিডকে বিশেষ প্রস্তাব মহামেডানের, রাজি হবেন এই তারকা?

এবারের কলকাতা ফুটবল লিগে অনবদ্য পারফরম্যান্স করেছেন তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। বল পায়ে একাই করেছেন ২৩ টির বেশি গোল। সেইসাথে ডুরান্ড কাপে ও সর্বোচ্চ গোলদাতা ছিলেন ...

By Rana Das

Published:

Follow Us
David Lalhlansanga

এবারের কলকাতা ফুটবল লিগে অনবদ্য পারফরম্যান্স করেছেন তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। বল পায়ে একাই করেছেন ২৩ টির বেশি গোল। সেইসাথে ডুরান্ড কাপে ও সর্বোচ্চ গোলদাতা ছিলেন মহামেডানের এই তরুণ ফরোয়ার্ড।

যারফলে, খুব সহজেই গত দুই বছরের মতো এবার দুই প্রধানকে টেক্কা দিয়ে কলকাতা ফুটবল লিগ ছিনিয়ে নিতে সক্ষম থেকেছে ময়দানের এই তৃতীয় প্রধান। যা সহজেই নজর কাড়ে সকলের। তাই একের পর এক ফুটবল ক্লাবের নজর এসে পড়েছে মহামেডানের এই তরুণ ফুটবলারের দিকে। যার মধ্যে রয়েছে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে আইএসএল জয়ী দল হায়দরাবাদ এফসির মতো ক্লাব।

   

তবে যতদূর শোনা গিয়েছিল, নয়া ট্রান্সফার উইন্ডোতে নাকি সাদা-কালো ব্রিগেড থেকে লাল-হলুদে আসতে পারেন ডেভিড। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছিল বহুদূর। তবে এই তরুণ ফরোয়ার্ড রিলিজ করতে একেবারেই রাজি ছিলনা মহামেডান স্পোর্টিং ক্লাব। তাই আগামী বছর পর্যন্ত চুক্তি থাকার পরেও ডেভিডকে নতুন করে প্রস্তাব দেওয়া হয় সাদা-কালো ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে সেটি নাকি একেবারেই পছন্দ হয়নি এই উঠতি ফরোয়ার্ডের। বলতে গেলে এখন ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য মুখিয়ে আছেন এই তারকা ফুটবলার। তাই আগামী জানুয়ারি পর্যন্ত মহামেডানের জার্সি গায়ে আইলিগ খেলার পর আইএসএলে যোগদান করার ভাবনা রয়েছে ডেভিডের।

তবে এখনি সেইসব না ভেবে সাদা-কালো জার্সিতে আইলিগ খেলে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য এই তারকার। ধীরে ধীরে সেখান থেকে ইন্ডিয়ান সুপার লিগে নজর কাড়া পারফরম্যান্স করে পরবর্তীতে জাতীয় দলে নিজের স্থান পাকা করার লক্ষ্য রয়েছে এই দাপুটে ফরোয়ার্ডের।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google