আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন নবান্ন

নিম্নচাপের জেরে রাজ্যে লাগাতার বৃষ্টি। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তার উপর আজ দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) আবার এক লক্ষ কিউসেক করে জল ছাড়ল। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিম্নচাপের জেরে রাজ্যে লাগাতার বৃষ্টি। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তার উপর আজ দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) আবার এক লক্ষ কিউসেক করে জল ছাড়ল। এই নিয়ে পরপর দুদিন জল ছাড়ল ডিভিসি। যারফলে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীর জলস্তর।বীরভূম,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কা তৈরী হয়েছে।

মঙ্গলবার ডিভিসি নতুন করে আরও ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছেড়েছে। মাইথন জলাধার থেকে ৩৫ হাজার কিউসেক জল, পাঞ্চেত জলাধার থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।বরাকর এবং দামোদর উপত্যকায় ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডেও গত কয়েক দিন ধরে অতি ভারী বৃষ্টি চলছে। তাই বাঁধগুলি থেকে জল ছাড়তে হয়েছে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। সাত জেলাকে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিবের।

   

সাত জেলার জেলাশাসককে মুখ্য সচিব নির্দেশ দেন, ‘আপনারা এলাকা এলাকা পরিদর্শন করুন। যেখানে যেখানে জল জমছে বা বন্যার মত পরিস্থিতি তৈরি হচ্ছে সেই এলাকাগুলিতে যান। প্রয়োজনে এসপি সহ জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে যান। যে এলাকা গুলিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসুন।’

বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় । সবথেকে খারাপ অবস্থা হুগলিতে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google