Sundarban: কাঁকড়া ধরাকে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষ

সুন্দরবনে (Sundarban) কাঁকড়া ধরাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের ১০জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সুন্দরবনে (Sundarban) কাঁকড়া ধরাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের ১০জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাটের হাসনাবাদ থানার পাটলিখান গ্রাম পঞ্চায়েতের ট‍্যাংরা গ্রামের ঘটনা।বিবাদে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, এলাকার একটি জলাশয়ে দেড় বিঘা জমির ওপর কাঁকড়া চাষ করেছিলেন কংগ্রেসের কর্মী সাহেব গাজি। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত হয়। অভিযোগ, তৃণমূলের এক গোষ্ঠী জোরপূর্বক ওই জলাশয়ে কাঁকড়া ধরবে বলে যায়। এই নিয়ে প্রথমে বচসা ও গন্ডগোল হয়। তারপর দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একে অপরের ওপরে বাঁশ, লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। অনেকেই মাথা ফেটে যায়। রক্তাক্ত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

   

প্রাথমিকভাবে জানা যায়, আহতদের মধ্যে তৃণমূলের সাত জন ও কংগ্রেস তিন জন। আহতদের প্রথমে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ।

জানা গেছে, ট‍্যাংরা গ্রামে এবার পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী সালাউদ্দিন মিস্ত্রি জয়ী হয়েছে। তারপর থেকেই শাসক দলের সঙ্গে গন্ডগোলের সূত্রপাত। এই অভিযোগ উড়ে দিয়েছেন পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা। তার বক্তব্য, “এটা প্রতিবেশীদের মধ্যে গন্ডগোল। এর সঙ্গে কোন রাজনৈতিক ব্যাপার নেই। তাদের জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।” তবে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুপক্ষই অভিযোগ জানায় হাসনাবাদ থানায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google