ফ্রান্সের জাতীয় দলে খেলা ফুটবলারকে চূড়ান্ত করার পথে ISL ক্লাব

দল বদলের ক্ষেত্রে অন্যতম বড় চমক দিতে চলেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। ফ্রান্সের বয়স ভিত্তিক জাতীয় দল এবং লীগ টু-এ ফরোয়ার্ডকে চূড়ান্ত করতে পারে ক্লাব। খুব তাড়াতাড়ি ক্লাবের ...

By Rana Das

Published:

Follow Us
Steve Ambri

দল বদলের ক্ষেত্রে অন্যতম বড় চমক দিতে চলেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। ফ্রান্সের বয়স ভিত্তিক জাতীয় দল এবং লীগ টু-এ ফরোয়ার্ডকে চূড়ান্ত করতে পারে ক্লাব। খুব তাড়াতাড়ি ক্লাবের পক্ষ থেকে দেওয়া হতে পারে এই সই সংবাদ।

মরসুম শুরু হওয়ার আগে চোট সমস্যায় পড়েছিল ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম ক্লাব জামশেদপুর এফসি। স্কোয়াডের বিদেশি ফরোয়ার্ড পিটার স্লিসকভিচ চোটের কারণে ছিটকে গিয়েছেন। তার পরিবর্ত ফুটবলারের সন্ধানে ছিল ক্লাব। সন্ধান পর্ব সমাপ্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। বছর ছাব্বিশের এক ফরোয়ার্ডকে দলে নিতে চলেছে তারা।

   

আরও পড়ুন: Jamshedpur FC: সবুজ-মেরুন তারকা ফুটবলারকে দলে টানল জামশেদপুর

ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনায় উঠে এসেছেন Steve Ambri। ফ্রান্সে জন্ম হওয়া এই ফুটবলার আক্রমণভাগের বিভিন্ন পজিশনে খেলতে পারেন। গোল করতে এবং করাতে দুই কাজেই স্টিভ পারদর্শী। স্টিভের খেলায় রয়েছে গতি এবং স্কিল। খেলেছেন ফ্রান্সের অনূর্ধ্ব কুড়ি দলের হয়ে, একাধিক গোল করেছেন ফ্রান্সের অনূর্ধ্ব কুড়ি জার্সি গায়ে।

ফ্রান্সের অনূর্ধ্ব কুড়ি দলের হয়ে খেললেও পরে গিনিকে বেছে নিয়েছিলেন তিনি দেশ হিসেবে। গিনির হয়ে ইতিমধ্যে একাধিক ম্যাচ খেলেছেন Steve Ambri। ডাক পেয়েছিলেন ২০২১ আফ্রিকান আপ অফ নেশনসের জন্য আয়োজিত জাতীয় শিবিরে। সম্প্রতি ক্লাব ফুটবলে খেলেছেন লীগ টুয়ের ক্লাব Nimes এর হয়ে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google