Cow Smuggling: গরু পাচার মামলায় প্রথম জামিন, আশায় বাঁচে কেষ্ট

গরু পাচার মামলায় প্রথম জামিন। সেই জামিন পেলেন মণীশ কোঠারি। পাঁচ লক্ষ টাকা বন্ড দিয়ে জামিন পেলেন তিনি। মণীশ হলেন অনুব্রত মন্ডলের হিসাবরক্ষক। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত ...

By Rana Das

Published:

Follow Us
cow smuggling

গরু পাচার মামলায় প্রথম জামিন। সেই জামিন পেলেন মণীশ কোঠারি। পাঁচ লক্ষ টাকা বন্ড দিয়ে জামিন পেলেন তিনি। মণীশ হলেন অনুব্রত মন্ডলের হিসাবরক্ষক। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট গরু পাচার তদম্তে দিল্লির তিহার জেলে বন্দি। তার সাথে বন্দি কন্যা সুকন্যা।

গরু পাচার মামলায় প্রথম জামিন পেলেন মণীশ কোঠারী। পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। জমি রাখতে হবে পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। অনুব্রতর হিসাব রাখত মণীশ কোঠারী। মণীশকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে তিহার জেলে বাস ছিল তার‌।

   

প্রসঙ্গত, আজ দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন মণীশ। আজ আবেদনের শুনানি ছিল। মণীশ কোঠারী অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত হিসাব রক্ষক। শর্তসাপেক্ষে জামিন ,হয়েছে তার। কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না তিনি এই শর্ত দেওয়া হয়। অনুব্রতর বিপুল পরিমাণ টাকার হিসাব রাখত মণীশ কোঠারী। গরু পাচার কান্ডে বড় ঘটনা এটি।

গরু পাচার মামলায় জেরা করে গত ১৪ মার্চ মণীশ কোঠারিকে গ্রেফতার করেকেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি হেফাজত শেষে তিহার জেলেই ঠাঁই হয়েছিল কেষ্টর হিসেবরক্ষকের।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির কিছুদিন পরই দিল্লিতে তলব করা হয়েছিল মণীশ কোঠারিকে। সেখানে তার উত্তরে সন্তুষ্ট না হওয়ায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তাকে গ্রেফতার করে নিয়েছিলেন। অবশেষে জামিন পেলেন কেষ্টর হিসেবরক্ষক। এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল জামিনের জন্য আবেদন করেছেন। তাদের জামিন এখনও অধরা। তবে এরই মধ্যে গরু পাচার মামলায় জামিন পেলেন তার হিসেব রক্ষক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি।

উল্লেখ্য, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে দিল্লিতে তলব করা হয়েছিল মণীশ কোঠারিকে। রাজধানীতে প্রবর্তন ভবনে ইডির অফিসে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। ১৪ মার্চ ইডির অফিসে বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে। প্রায় সাত ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদের প্রশ্নমালার মুখোমুখি হন তিনি। কিন্তু ইডি অফিসাররা তার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় সেদিনই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষককে। সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে সন্ধেয় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারির পর থেকে তিহাড় জেলেই রাখা হয়েছিল তাকে। গ্রেফতারির প্রায় ৬ মাসেরও বেশি সময় পর অবশেষে জেলমুক্তি হচ্ছে কেষ্টর হিসেবরক্ষক মণীশ কোঠারির।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google