Porimoni: পাঁচ স্বামীর পর ফের বিবাহ অভিযানে নীল বসনা সুন্দরী পরীমণি? বললেন রাজ ভয়ঙ্কর

বাংলাদেশি অভিনেত্রী পরীমণি তাঁর পঞ্চম স্বামীর সাথে বিচ্ছেদ করেছেন। যদিও এই বিচ্ছেদ এখনও আইনি তকমা পায়নি। তবে পরীমণি (Porimoni) নিজেকে এখন সিঙ্গেল বলে দাবি করেছেন। এবার সামাজিক মাধ্যমে ...

By Rana Das

Published:

Follow Us

বাংলাদেশি অভিনেত্রী পরীমণি তাঁর পঞ্চম স্বামীর সাথে বিচ্ছেদ করেছেন। যদিও এই বিচ্ছেদ এখনও আইনি তকমা পায়নি। তবে পরীমণি (Porimoni) নিজেকে এখন সিঙ্গেল বলে দাবি করেছেন। এবার সামাজিক মাধ্যমে তাঁর দাবি সর্বশেষ অর্থাত পঞ্চম স্বামী শরিফুল রাজ ‘ভয়ঙ্কর’। বিচ্ছেদের পর পরীমণি জানিয়েছেন তাদের সন্তান রাজ্য থাকবে আমার কাছে। এর পাশাপাশি সামাজিক মাধ্যমে পরী যে নীল বসনা হয়ে আত্মপ্রকাশ করেছেন তাতে ঢালিউড ও টলিউডে ঝড় উঠে গেল। পরীর ভক্তরা এই ছবি ভাইরাল করে দিয়েছেন।

একাধিক সম্পর্ক পরীমণির। সর্বশেষ বিবাহ বিচ্ছেদের কারণে পরীর প্রাক্তন পাঁচ স্বামীও চর্চিত হচ্ছেন। তারা অবশ্য তেমন মুখ খুলছেন না। তবে সদ্য প্রাক্তন স্বামী শরিফুল রাজের আইনজীবীর দাবি, ডিভোর্স যাবতীয় নিয়ম মেনেই হবে। এদিকে শরিফুলকে ভয়ঙ্কর মানুষ বলে বিতর্ক তৈরি করেছেন পরী। তিনি ফেসবুকে লিখেছেন, “সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!” তিনি আরও লিখেছেন, “আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।”

   

রাজের সাথে বিয়ের আগে মাদক মামলায় জড়িয়ে গেছিলেন শামসুন্নাহার স্মৃতি পরীমণি। বাড়িতে পুলিশের অভিযান ও গ্রেফতারির ঘটনায় ২০২১ সালে বাংলাদেশ হয়েছিল আলোড়িত। বাংলাদেশ তৈরির পর পরীমণি প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে জেলে যেতে হয়েছিল। জামিন পাওয়ার পর তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেন। বিয়ের আগেই সন্তানসম্ভবা হন পরী। ঢালিউডে জোর গুঞ্জন এবার ছেলে কোলে নিয়ে কার ঘরে ঢুকবে পরীমণি? টলিউডেও এই গুঞ্জন ছড়িয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google