Murshidabad: থানায় পিটিয়ে খুনের অভিযোগ, পুলিশ কর্মীদের সিআইডি জেরা

মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানায় পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় নবগ্রাম থানার পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করল সিআইডি। জানা গেছে, রবিবার নবগ্রাম থানার কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার ...

By Rana Das

Published:

Follow Us
নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) জেরে আদালতের নির্দেশের পর বাতিল চাকরির তালিকা বের হয়েছে। অভিযোগ, যোগ্য প্রার্থীদের টপকে যে সব অযোগ্যরা তৃণমূল নেতাদের ধরে বিপুল টাকা দিয়ে চাকরি পেয়েছিল।

মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানায় পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় নবগ্রাম থানার পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করল সিআইডি। জানা গেছে, রবিবার নবগ্রাম থানার কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের বয়ানও রেকর্ড করা হয় মুর্শিদাবাদ জেলা সিআইডি দফতরে। আগামিকাল থানার মহিলা পুলিশকর্মীদের তলব করা হয়েছে।

সিআইডি সূত্রে খবর, ঘটনার সময় উপস্থিত নবগ্রাম থানার পুলিশকর্মীদের তালিকা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। হাইকোর্টের নির্দেশেই এই মামলার তদন্ত এগোচ্ছে। তিনজন সাব ইন্সপেক্টর-সহ ঘটনার সময় উপস্থিত অফিসারদের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রত্যেকের বয়ানের ভিডিয়ো রেকর্ডও করা হচ্ছে। সূত্রের খবর, মৃত গোবিন্দ ঘোষকে অবৈধভাবে তুলে থানায় নিয়ে আসা হয়েছিল বলে থানার পুলিশকর্মীরা বয়ানে স্বীকারও করেছেন।

   

প্রসঙ্গত, নবগ্রামের সিঙ্গার গ্রামের বাসিন্দা ছিলেন গোবিন্দ ঘোষ। তাঁকে পুলিশি লকআপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, জিজ্ঞাসাবাদের নামে তিনদিন ধরে গোবিন্দকে থানায় আটকে রাখে নবগ্রাম থানার পুলিশ। এরপর ৪ অগস্ট রাতে তাঁর দেহ উদ্ধার হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিবারের অভিযোগ, পুলিশ লকআপে মারধর করে, তাতেই মারা যান গোবিন্দ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পথে বাধার মুখে পড়ে পুলিশ। এবার সেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। সেই ঘটনাতেই পুলিশকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google