Chennei: ব্যাগ ভর্তি অজগর! বিমানবন্দর কর্মীরা চমকে গেলেন

ব্যাগে জমা কাপড় নয়। বরং বেরিয়ে আসল একগাদা সাপ। মঙ্গলবার চেন্নাই (Chennai) বিমানবন্দরে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে ১২টি পাইথন আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। অফিসাররা ব্যাঙ্কক থেকে ...

By Rana Das

Published:

Follow Us
Jalpaiguri-Python

ব্যাগে জমা কাপড় নয়। বরং বেরিয়ে আসল একগাদা সাপ। মঙ্গলবার চেন্নাই (Chennai) বিমানবন্দরে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে ১২টি পাইথন আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। অফিসাররা ব্যাঙ্কক থেকে আসা একটি যাত্রীকে আটকান। এবং ওই পুরুষ যাত্রীর লাগেজে তল্লাশি করেন। বিমানবন্দরের বিভাগীয় কর্মকর্তারা ব্যাঙ্কক থেকে ওই আসা ওই ব্যক্তিকে আটক করে। এবং তার কাছ থেকে ১১ টি বল পাইথন এবং ১টি নর্দার্ন হোয়াইট লিপড পাইথন উদ্ধার করে যা তার চেক-ইন ব্যাগেজে লুকিয়ে রাখা হয়েছিল।

কাস্টমস অতিরিক্ত কমিশনার জানিয়েছে, গোটা বিষয়ে একটি তদন্ত চলছে। তবে বিমানবন্দরে এই বিরল প্রজাতির সাপ মেলার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে। এমন ঘটনা যেন ফের না ঘটে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

বল পাইথন একটি বিপন্ন প্রজাতি হিসাবে বিবেচিত হয়। বল পাইথন (পাইথন রেগিয়াস), যাকে রাজকীয় পাইথনও বলা হয়। এটি পশ্চিম এবং মধ্য আফ্রিকার স্থানীয় একটি অজগর প্রজাতি। যেখানে এটি তৃণভূমি, ঝোপঝাড় এবং খোলা বনে বাস করে। “বল পাইথন” নামটি চাপ বা ভয় পেলে একটি বলের মধ্যে কুঁকড়ে যাওয়ার প্রবণতাকে বোঝায়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google