দিল্লির G 20 শীর্ষ সম্মেলনে বাইডেন অনিশ্চিত

চিনা প্রেসিডেন্ট জিনপিং, রুশ প্রেসিডেন্ট পুতিন আসছেন না G 20 বৈঠকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও বৈঠকে থাকতে না পারেন। তাঁর নয়াদিল্লি সফরসূচি নির্দিষ্ট থাকলেও আপাতত তা অনিশ্চিত। ...

By Rana Das

Published:

Follow Us

চিনা প্রেসিডেন্ট জিনপিং, রুশ প্রেসিডেন্ট পুতিন আসছেন না G 20 বৈঠকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও বৈঠকে থাকতে না পারেন। তাঁর নয়াদিল্লি সফরসূচি নির্দিষ্ট থাকলেও আপাতত তা অনিশ্চিত। রয়টার্সের খবর, বাইডেনের ঘরে ঢুকেছে করোনাভাইরাস। সেই কারণে তিনি সফর স্থগিত করতে পারেন। তবে তাঁর সফর স্থগিতের বিষয়ে নীরব মার্কিন বিদেশমন্ত্রক।

বিবিসির খবর, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিডের জন্য পরীক্ষা করিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে খবর, জানিয়েছে জিল কোভিড পজিটিভ। ফলে তাঁর স্বামী তথা প্রেসিডেন্ট বাইডেনের করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে। ৭২ বছর বয়সী জিল “শুধুমাত্র হালকা লক্ষণ” অনুভব করছেন। তার অফিস বলেছে, তিনি ডেলাওয়্যারের রেহোবোথ বিচের বাড়িতে থাকবেন। সোমবার কোভিড পরীক্ষা করা হয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টের লক্ষণগুলির জন্য নিয়মিত পরীক্ষা এবং পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি সফর করবেন কিনা তা অনিশ্চিত।

   

রয়টার্সের খবর, ইউক্রেনের তরফে হামলা জোরদার হওয়ায় নয়াদিল্লিতে G 20 বৈঠকে যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এবার রাশিয়ার দিকে ঢুকতে শুরু করেছে ইউক্রেনের সেনা। একতরফা রুশ সেনার অভিযান আগেই থমকে ছিল। কয়েকটি এলাকায় তারা পিছু হটেছে। যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে উদ্বিঘ্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্স আরও জানাচ্ছে, ভারতের সাথে সীমান্ত সমস্যার বিতর্কে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন না বৈঠকে। তবে চিনের প্রধানমন্ত্রী থাকবেন বৈঠকে।

রয়টার্স জানাচ্ছে, জি ২০ বৈঠকে আলোচনার অন্যতম বিষয়, ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় খাদ্য নিরাপত্তা, ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়। নয়াদিল্লিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলি মিলিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে দু’দিনের এই শীর্ষ সম্মেলনে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সৌদি আরবের শাসক মহম্মদ বিন সলমন এবং জাপানের প্রধান ফুমিও কিশিদা। থাকবেন G20 নেতারা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google