আইজল এফসিতে যোগদান করতে চলেছেন চেন্নাইন দলের এই ফুটবলার

শেষ ফুটবল সিজেনে খুব একটা সফল থাকেনি আইজল এফসি। শুরুটা মোটামুটি হলেও ম্যাচ যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে মিজোরামের এই ফুটবল দলকে।

By Rana Das

Published:

Follow Us
Exciting Prospect Sajal Bagh from Bengal Could Shine as an ISL Forward

শেষ ফুটবল সিজেনে খুব একটা সফল থাকেনি আইজল এফসি। শুরুটা মোটামুটি হলেও ম্যাচ যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে মিজোরামের এই ফুটবল দলকে। নির্ধারিত ২২টি ম্যাচের শেষে মোট ২৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৭ নম্বরে থেকেই শেষ হয়েছে তাদের অভিযান। তবে নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব।

সেজন্য বাকি দলগুলির মতো খেলোয়াড় বাছাইয়ের কাজ অনেক আগে থেকেই শুরু করে এই ফুটবল দল। তবে এবার দল বদলের বাজারে বড় চমক দিল আইজল। গত ফুটবল মরশুমে হিরো আইএসএল খেলা এক তারকা ফুটবলারকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করা হল এবার।

   

নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এবার চেন্নাইন এফসির প্রাক্তন ফুটবলার সজল বাগকে। গত বছর হিরো ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইন দলের রিজার্ভ বেঞ্চে দেখা গিয়েছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। বেশ কয়েকটি ম্যাচে খেলেও ছিলেন তিনি। একটা সময় মোহনবাগানের যুব দল থেকে উঠে এসেছিলেন এই তরুণ ফুটবলার। পরবর্তীতে বিএসএস দলের হয়ে খেলেন এই তারকা। সেখান থেকে গত মরশুমে যোগদান করেন চেন্নাইন এফসিতে। এবার যুক্ত হচ্ছেন আইলিগের এই ফুটবল ক্লাবে।

অপরদিকে, গত মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি অভিষেক বচ্চনের চেন্নাইন এফসি। শেষ হিরো আইএসএলে আট নম্বরে থেকেই সমাপ্ত হয়েছে তাদের অভিযান। কিন্তু সেইসব ভুলে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর চেন্নাইন দল। সেজন্য দলের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ফিরিয়ে আনে ম্যানেজমেন্ট। তার নির্দেশেই নতুন করে সেজে উঠছে গোটা দল। ডুরান্ড কাপে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও আইএসএলে সফল হতে মরিয়া এই ফুটবল ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google