Recipe: হার্ট সুস্থ রাখতে বানিয়ে নিন মশলা ছাড়া চিকেন

Recipe: অনেকেই আছেন যারা স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। কম মশলার খাবার খেতে পছন্দ করেন। তবে কি ভাবছেন, মশলা ছাড়া চিকেন রান্না করা যায়না?

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Chicken Recipe

Recipe: অনেকেই আছেন যারা স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। কম মশলার খাবার খেতে পছন্দ করেন। তবে কি ভাবছেন, মশলা ছাড়া চিকেন রান্না করা যায়না? তাই এবার বানিয়ে নিন স্বাস্থ্যকর মশলা ছাড়া চিকেন।

এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন বেশ কয়েকটি উপকরন। তা হল, ৪০০ গ্রাম চিকেন, ১ টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা রসুন বাটা, ১ টি টমেটো কুচি, ১/৪ কাপ টকদই, ৪-৫ টি গোটা গোলমরিচ, স্বাদ মত নুন, ১চা চামচ সাদা তেল, পরিমাণ মত ধনেপাতা কুচি।
প্রথমেই, মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মেখে নিয়ে, ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

   

এরপরে প্যানে তেল গরম করে গোটা গোলমরিচ দিয়ে চিকেন সব উপকরণ সহ ঢেলে ঢেকে দিন।
তারপর আঁচ কমিয়ে দিন এবং ঢাকা দিয়ে রান্না করুন। সব সেদ্ধ হয়ে গেলে জোর আঁচে কষিয়ে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
এবার গরম গরম এই মশলা ছাড়া মাংস পরিবেশন করুন। যা আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী হবে। এর সঙ্গেই অনেক লোভনীয় খাবার এটি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google