Jadavpur University: ছাত্রের রহস্যজনক মৃত্যু, যাদবপুরের উপাচার্যকে তলব রাজ্যপালের

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছজন অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। আজ বেলা ১২ টার মধ্যে রাজভবনে তাদের যেতে বলা ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Jadavpur University Students Call for Another Protest Rally

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছজন অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। আজ বেলা ১২ টার মধ্যে রাজভবনে তাদের যেতে বলা হয়েছে‌।

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছজন অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। আজ বেলা ১২ টার মধ্যে রাজভবনে তাদের যেতে বলা হয়েছে‌।

   

গতকাল বিকেলে স্বপ্নদীপের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ে এসেছিল আচার্য রাজ্যপাল। রাজ্যপাল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। আজ দুপুর ১২ টার সময় বাংলা বিভাগের প্রধান সহ মোট ছজন অধ্যাপককে রাজভবনে তলব করেছে। মূলত রাগিং এর অভিযোগ উঠেছে, সেই বিষয়েই কথা বলবেন রাজ্যপাল। কোথায় কোথায় খামতি রয়েছে সেদিকে নজর দেওয়া হবে‌। একটা গাইডলাইন করে দিতে পারেন রাজ্যপাল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্তত ১০-১৫ জন পড়ুয়াকে। স্বপ্নদীপ মেন হস্টেলের যে বিল্ডিং-এ ঘর পেয়েছিলেন সেই বিল্ডিং-এর অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলেছে পুলিশ। এছাড়া হস্টেল খতিয়ে দেখতে রাতেই সেখানে গিয়েছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) ও ডিসি এসএসডি।

ইতিমধ্যে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। ছাদ থেকে পড়ে মৃত্যু প্রমাণ হচ্ছে সেই রিপোর্টে। উল্লেখ্য, রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। স্বপ্ননীলের দেহ যেখানে পড়েছিল সেই জায়গাটিও দেখেন তিনি। কথা বলেন পুলিশ-প্রশাসনের সঙ্গেও।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google