East Bengal: মাঠে নামার আগেই মোহনবাগানকে পাল্টা দিল মশালবাহিনী

ডার্বি মানেই আলাদা উত্তেজনা। সে যে টুর্নামেন্ট হোক না কেন, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ( East Bengal) ম্যাচের দামামা বেজে যায় অনেক আগে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

By Rana Das

Published:

Follow Us
Cleiton Silva and Jose Pardo

ডার্বি মানেই আলাদা উত্তেজনা। সে যে টুর্নামেন্ট হোক না কেন, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ( East Bengal) ম্যাচের দামামা বেজে যায় অনেক আগে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষত দুই দলেই এবার হয়েছে বেশ কিছু পরিবর্তন। এসেছেন নতুন নতুন বিদেশি এবং তারকা ভারতীয় ফুটবলার। বেশিরভাগ বিদেশি ফুটবলার আবার ভারতীয় ফুটবলে অপরীক্ষিত।

কলকাতা ডার্বি বা বড় ম্যাচ এমন এক মহারণ যেখানে অনেকেই জিরো থেকে হয়েছেন হিরো, আবার অনেকেই হয়েছেন হিরো থেকে জিরো। পেশাদার ফুটবলের আবহেও এই সমস্ত ভাবনা, আবেগ এখনও কাজ করে পুরোদস্তুর। এরই মধ্যে একে একে পাওয়া যাচ্ছে দুই দলের স্কোয়াড সম্পর্কে বড় কিছু আপডেট।

   

মোহন বাগান সুপার জায়ান্ট তাদের তারকাদের Durand Cup-এর ডার্বি ম্যাচের আগে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামলেও নামতে পারেন জেসন কমিংস, আর্মান্ড সাদিকু, অনিরুদ্ধ থাপাদের মতো তারকারা। পাল্টা দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবও তৈরি হচ্ছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Durand Cup-এর ডার্বি ম্যাচের জন্য ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডে জায়গা করে দিয়েছে ক্লেইটন সিলভা, নবাগত বিদেশি হোসে পারদোকে। হোসে পারদো এবারে প্রথম এসেছেন ভারতে।

ইন্ডিয়ান সুপার লীগ কিংবা কলকাতা ডার্বি সম্পর্কে নিশ্চই খুব একটা ওয়াকিবহাল নন। অন্য দিকে ক্লেইটন সিলভা লাল হলুদ সমর্থকদের মেইন ম্যান। গত মরসুমের ভরাডুবির মধ্যেও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের কাজ করে গিয়েছেন প্রতি ম্যাচে। দল হারলেও নিজে ছিলেন ইন্ডিয়ান সুপার লীগের সব থেকে বেশি গোল করা ফুটবলারের দৌড়ে। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে সেই ক্লেইটন সিলভাও এবার সরাসরি ঢুকে পড়লেন ময়দান মহারণের অংকে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google