Imran Khan: দুর্নীতির মামলায় কারাদণ্ড ইমরান খানের

জেলেই যেতে হবে ইমরান খানকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় নির্বাচনে আর লড়তে পারবেন না। সরকারি কোষাগারের দুর্নীতি মামলা (তোষাখানা মামলা) ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ প্রমাণ ...

By Rana Das

Published:

Follow Us
Imran Khan former army chief

জেলেই যেতে হবে ইমরান খানকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় নির্বাচনে আর লড়তে পারবেন না। সরকারি কোষাগারের দুর্নীতি মামলা (তোষাখানা মামলা) ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে।

Radio Pakistan জানাচ্ছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ইমরান খানের বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তার পদের অপব্যবহার করার জন্য অভিযুক্ত হয়েছেন। এই সময়কালে তিনি পাকিস্তানে আসা অতিথিদের কাছ থেকে এবং ৬৩৫০০০ ডলারের বেশি মূল্যে সরকারি বিদেশ সফরে যাওয়ার সময় হোস্টদের কাছ থেকে প্রাপ্ত উপহার কেনা-বেচা করেছিলেন। নিয়মানুসারে এই উপহার তিনি সরকারি কোষাগারে জমা করেননি।

   

দ্রুত পাকিস্তানে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের দিন। ভেঙে দেওয়া হবে বর্তমান সংসদ। এমনই জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফলে পাকিস্তানে জাতীয় নির্বাচন আসন্ন। এই নির্বাচনে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ বিরোধী আসনে থেকে লড়বে। দলনেতা ইমরান খানকে ভোট থেকে দূরে রাখতে ষড়যন্ত্র বলে তেহরিক ই ইনসাফের দাবি। 

পাক সংবাদ মাধ্যমের খবর, রায় পুনর্বিবেচনার জন্য দ্রুত উচ্চ আদালতে আবেদন করবেন ইমরান খান। এর আগে তার গ্রেফতারি ইস্যুতে প্রবল গরম হয়েছিল। ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। ইমরান খানের সমর্থকরা ফের বিক্ষোভে নামবেন বলে জানিয়েছেন।

ইমরান খান বারবার দাবি করেছেন বিদেশী শক্তি দেশে হস্তক্ষেপ করছে। তিনি ফের ভোটে জিতে প্রধানমন্ত্রী হবেন বলেও জানান। দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। ফের পাকিস্তান গরম হতে চলল।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google