Birbhum: বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগে সাঁইথিয়া সরগরম

৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বীরভূমের সাঁইথিয়ায়। বাড়ির মধ্যেই নগ্ন অবস্থায় মুখে গামছা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়িতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বীরভূমের সাঁইথিয়ায়। বাড়ির মধ্যেই নগ্ন অবস্থায় মুখে গামছা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বাড়িতে একা থাকা ওই বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি বীরভূমের সাঁইথিয়া থানার মথুরাপুর গ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিস।

   

জানা গেছে, গতকাল রাতে বাড়ির পাশেই একজন আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি, সেই বাড়িতেও কেউ ছিলেন না।সেখানেই সকালে বৃদ্ধ মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ।

গ্রামবাসীদের বক্তব্য, বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়েই কেউ বা কারা তাঁকে ধর্ষণ করে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনের নেপথ্যের কারণ, খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে না এটি ধর্ষণের ঘটনা। তবে আমরা তদন্ত শুরু করেছি। দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google