Malda: গণনা হয়নি! মালদায় পড়ে আছে বাক্সবন্দি ব্যালট

ভোটের ফল ঘোষণার পর ডিসিআরসি কেন্দ্র থেকে উদ্ধার ব্যালট পেপার। সোমবার রাতে মালদার গাজোলের হাজিনাকু মহম্মদ হাইস্কুলের ডিসিআরসি কেন্দ্র থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার হওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভোটের ফল ঘোষণার পর ডিসিআরসি কেন্দ্র থেকে উদ্ধার ব্যালট পেপার। সোমবার রাতে মালদার গাজোলের হাজিনাকু মহম্মদ হাইস্কুলের ডিসিআরসি কেন্দ্র থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার হওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উল্লেখ্য, সোমবার রাতে স্কুলের ১০৭ নম্বর রুমে তিনটি ব্যালট বাক্স পড়ে থাকতে দেখেছিলেন শিক্ষকরা। প্রধান শিক্ষকের মারফত খবর দেওয়া হয় বিডিওকে।

এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের বক্তব্য, “তিনটি ব্যালট বাক্স পাওয়া গেছে। মনে করা হচ্ছে,ব্যালট বাক্সগুলি ৮৩ নম্বর বুথের। এই নিয়ে সেদিন হইচই হলেও সেটা খুঁজে পাওয়া যায়নি।” তিনি আরও বলেছেন, “মনে হচ্ছে, কেউ সরিয়ে নিয়েছিল। ফের রেখে গিয়েছে। তা না হলে যেটা হারিয়ে গিয়েছিল, সেটা হঠাৎ করে কীভাবে পাওয়া গেল?”

   

শাসকদলের তরফে দাবি করা হয়েছে, ” এখানকার তিনটি বুথে রিপোল হয়েছে। যে তিনটি ব্যালট বাক্স পাওয়া গেছে, তার প্রেক্ষিতেই ওই তিনটি বুথে পুনর্নির্বাচন হয়েছে।” বাম ও কংগ্রেস শিবিরও শাসকদলকে ভোট কারচুপির অভিযোগে লাগাতার কটাক্ষ করে চলেছে। 

অন্যদিকে, ভোটের ব্যালট পেপার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জেও। অভিযোগ উঠেছে, গণনা কেন্দ্র থেকে লুঠ হওয়া বৈধ ব্যালট এগুলি। এদিন দেখা যায় পঞ্চায়েত ভোটের দিন লুঠ হওয়া শতাধিক ব্যালট পড়ে আছে নদীর ধারে, মাঠে। শয়ে শয়ে ব্যালট। কোনোটা ফাঁকা, কোনোটায় বাম প্রার্থীদের প্রতীকে ছাপ মারা। কিছু বিজেপির প্রতীকেও ছাপ মারা ব্যালট মিলেছে বলে জানান এলাকাবাসী। উদ্ধার হওয়া ব্যালট দেখে ক্ষোভ প্রবল। অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই ব্যালট লুঠ করেছিল। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google