২১ শে জুলাইয়ের সমাবেশে জল ঢালবে বৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্ত নিম্নচাপ রুপে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর বলছে, একুশে জুলাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্ত নিম্নচাপ রুপে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।

আবহাওয়া দফতর বলছে, একুশে জুলাই বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে।

   

দক্ষিণবঙ্গে শুক্রবার, একুশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি হবে।

উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার একুশে জুলাই থেকে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google